Friday, June 26, 2026

ফাইনালে মেসির তৃতীয় গোল অবৈধ, রেফারি ওপর ক্ষোভ ফরাসি সমর্থকদের, পাল্টা তোপ মার্সিনিয়াকের

Date:

Share post:

এক সপ্তাহ হতে চলল কাতার বিশ্বকাপের ফাইনাল। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে আর্জেন্তিনা। তবে বিশ্বকাপ ফাইনাল হয়ে গেলেও বিতর্ক পিছু ছাড়ছে না এই ফাইনাল ম‍্যাচকে কেন্দ্র করে। সম্প্রতি ফ্রান্স সংবাদমাধ্যম বিশ্বকাপ ফাইনাল খেলানো রেফারি মার্সিনিয়াকের বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রকাশ করে। এরপরেই ক্ষোভে ফেটে পরে ফ্রান্স জনগন। ফ্রান্সের বিরুদ্ধে আর্জেন্তিনা ভুল গোল পেয়েছে, মেসি গোল দেওয়ার আগেই মাঠে ঢুকে পরেছিলেন রিজার্ভ বেঞ্চে থাকা আর্জেন্তাইন খেলোয়াড়রা। তাই রি-ম্যাচ করাতে হবে। এমনই দাবিতে দুই লাখেরও বেশি মানুষ পিটিশন সই করে।

তবে বিতর্কের শেষ এখানেই নয়। রেফারি মার্সিনিয়াক এবার নিজে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে মুখ খুলেছেন সংবাদমাধ্যমের সামনে। পোল্যান্ডে ফিরে গিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলানো রেফারি মার্সিনিয়াক কিছু ফুটেজ দেখিয়ে বলেছেন এমবাপের করা গোলটি ছিল অবৈধ।

এই নিয়ে মার্সিনিয়াক বলেন,” ফরাসিরা এই ছবিটার কথা বলেননি। এমবাপে গোল করার সময় মাঠের ভিতর ফ্রান্সের বাড়তি ৭ জন ফুটবলার কী করছিল?’’

মার্সিনিয়াক ফোনে রেখে দেওয়া ছবিতে দেখা গিয়েছে, অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে এমবাপে পেনাল্টি মারার সময় ফ্রান্সের রিজার্ভ বেঞ্চের ৭ জন ফুটবলার উত্তেজনায় মাঠের ভিতরে চলে যান।


 

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...