Saturday, April 4, 2026

মমতার পথে হেঁটে এবার বিনামূল্যে রেশনের ঘোষণা মোদি সরকারের

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পথে হেঁটে আরও একবছর বিনামূল্যে রেশন(free ration) দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। এই সিদ্ধান্তের ফলে আগামী জানুয়ারি মাস থেকে বিনামূল্য রেশন পাবেন ৮১ কোটি ৩৩ লক্ষ ভারতবাসী! তবে এই বিনামূল্যে রেশন দেওয়া হবে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় থাকা সুবিধাভোগীদের। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে মাসে যে মাথাপিছু ৫ কেজি করে অতিরিক্ত খাদ্যশস্য দেওয়া হচ্ছিল, সেটা ডিসেম্বরের পর বন্ধ হয়ে যাচ্ছে।

কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, জানুয়ারি থেকে জাতীয় প্রকল্পের গ্রাহকরা শুধু সাধারণ বরাদ্দের খাদ্যশস্য পাবেন। অন্ত্যোদয় শ্রেণিতে পরিবার পিছু মাসে ৩৫ কেজি। এবং অন্যদের মাসে মাথাপিছু পাঁচ কেজি রেশন দেওয়া হবে। এতদিন পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে গ্রাহকদের এই সাধারণ বরাদ্দের ক্ষেত্রে তিন টাকা কেজি দরে চাল এবং দু’টাকা কেজি করে গম কিনতে হতো। সেই টাকা আর দিতে হবে না।

এতদিন পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে অতিরিক্ত ভর্তুকি দেওয়ায় বাংলায় জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকরা বিনা পয়সায় চাল, গম পেতেন। এই সুবিধা এখন সব রাজ্যে মিলবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে আপাতত এই খাতে ভর্তুকি বাবদ নবান্নের আর কোনও খরচ হবে না। কেন্দ্রীয় রেশন প্রকল্পের গ্ৰাহক সংখ্যা বাংলায় ৬ কোটি ২ লক্ষ। এবং গোটা দেশে প্রায় ৮১ কোটি ৩৩ লক্ষ। এদিকে, রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পে গ্রাহকদের পুরোপুরি ভর্তুকিতে খাদ্য সরবরাহ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেটা যথারীতি চলবে। এমন গ্ৰাহকের সংখ্যা এখন প্রায় ২ কোটি ৯০ লক্ষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...