Thursday, June 25, 2026

উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভের জের! ৬ পড়ুয়াকে সাসপেন্ড করল বিশ্বভারতী

Date:

Share post:

তুমুল গোলমাল আর ছাত্র বিক্ষোভের মধ্যেই বেনজির সিদ্ধান্ত! একসঙ্গে ৬ পড়ুয়াকে সাসপেন্ড করল বিশ্বভারতী (Viswabharati)। উপাচার্যের বাড়ির সামনে আন্দোলন, উপাচার্যকে ঘেরাও-সহ একাধিক অভিযোগে এক বছরের জন্য ওই পড়ুয়াদের সাসপেন্ড (Suspend) করা হয়েছে।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর (Bidyut Chakraborty) বিরুদ্ধে বিভিন্ন সময় সরব হয়েছেন পড়ুয়া থেকে বিশ্বভারতীর অধ্যাপকদের একাংশ। দীর্ঘদিন ধরে সাসপেন্ড থাকার পর বরখাস্ত করা হয় অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে (Sudipta Bhattacharjee)। এবার সাসপেন্ড করা হল ৬ পড়ুয়াকে।


শাস্তি পাওয়া পড়ুয়া হলেন,
• অমলেন্দু দাস
• সুপ্রিয় সাহা
• প্রত্যুষ মুখোপাধ্যায়
• দেবদত্ত মেটে
• অক্ষয় কর্মকার
• মৃত্যুঞ্জয় দাস
৬ পড়ুয়া এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। বিশ্বভারতীর তরফে ইতিমধ্যেই ওই ই-মেল মারফত নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে উপাচার্যের বাড়ির সামনের বিক্ষোভ দেখান-সহ একাধিক কারণ উল্লেখ রয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে তাঁদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে, আন্দালনরত পড়ুয়াদের মতে, গবেষণা পত্র না দেওয়া, পরীক্ষার ফলাফল বের না করা, ভর্তি না নেওয়ার প্রতিবাদে আন্দোলন চলছিল। এটা অন্যায় কিছু নয়।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...