Friday, June 26, 2026

আইএসএলের লাস্ট বয়ের কাছে হার মোহনবাগানের

Date:

Share post:

আইএসএলের লাস্ট বয়ের কাছে অপ্রত্যাশিত হার এটিকে মোহনবাগানের। নর্থইস্ট ইউনাইটেড এর আগে ১০ ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছে। এমন একটা দলের কাছে অবাক হারে চাপে পড়ে গেল জুয়ান ফেরান্দোর দল। নর্থইস্ট ১-০ গোলে হারিয়ে দিল মোহনবাগানের মতো হেভিওয়েট দলকে। নর্থইস্টের কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডন পার্থক্য গড়ে দিলেন। ম্যাচের একমাত্র গোলটি করে দলকে বড়দিনের উপহার দিলেন জর্ডন। এই জয়ের ফলে এবারের আইএসএলে পয়েন্টের খাতা খুলল নর্থইস্ট। একাদশ ম্যাচে প্রথম জয় এলেও এখনও তারা পয়েন্ট টেবলে সবার নিচেই থাকল। ২০ পয়েন্ট নিয়ে তিনেই মোহনবাগান।

চোট-আঘাতে জেরবার মোহনবাগানকে লিগে সবার নিচে থাকা দলের বিরুদ্ধেও সতর্ক থেকে শুরু করতে হয়েছিল। চোটে কাবু হুগো বৌমোসের মতো বিদেশি আক্রমণাত্মক মিডফিল্ডারকে ছাড়াই এদিন মাঠে নামতে হয়েছিল সবুজ-মেরুনকে। তিন বিদেশি নিয়ে খেলতে বাধ্য হলেও ৩-৪-৩-এর আক্রমণাত্মক ছকেই দল নামিয়েছিলেন জুয়ান। কিন্তু প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে বাগান রক্ষণকে সমস্যায় ফেলার চেষ্টা করে গিয়েছে নর্থইস্ট। তাদের নতুন রিক্রুট বড় চেহারার কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডনকে আটকাতে বেগ পেতে হয়েছে সবুজ-মেরুন রক্ষণকে।

প্রথমার্ধে মোহনবাগানের হাতেই ছিল ম্যাচের রাশ। তবে আক্রমণে তীক্ষ্ণতা ছিল না। গোলমুখও সেভাবে খুলতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য দাপট নিয়েই খেলা শুরু করেছিল মোহনবাগান। কিন্তু সহজতম সুযোগ নষ্ট করে দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন লিস্টন কোলাসো। দিমিত্রির পাস ধরে ডান প্রান্ত দিয়ে বক্সের মধ্যে ঢুকে লিস্টনের ডান পায়ের জোরালো শট বাঁচিয়ে দেন নর্থইস্ট গোলকিপার মির্শাদ। দ্বিতীয়ার্ধে প্রথম কুড়ি মিনিট মোহনবাগান আক্রমণের ঝাঁঝ বাড়লেও আচমকাই একটি প্রতিআক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় নর্থইস্ট। গোল করেন সেই জর্ডন। কেরলের উইঙ্গার এমিল বেনির মাপা সেন্টার থেকে অনবদ্য হেডে বল জালে জড়িয়ে দেন কলম্বিয়ান স্ট্রাইকার। পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা করলেও ফাইনাল থার্ডে এসে ব্যর্থ হন দিমিত্রি-লিস্টনরা। কোচ পরিবর্ত হিসেবে কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লাদের নামালেও লাভ হয়নি।

 

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...