Monday, April 27, 2026

নন্দীগ্রামে বিরাট জয়ের পর মিছিল তৃণমূলের, সাতাশে ‘ধন্যবাদ সভা’

Date:

Share post:

নন্দীগ্রামে ২ এর ভেটুরিয়া সমবায় নির্বাচনে বড় জয় পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই জয়ের জন্য শনিবার সন্ধেয় নন্দীগ্রাম ২-কে ধন্যবাদ জানিয়ে বিরাট মিছিল করল নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস। যাবতীয় কুৎসাকে উড়িয়ে মানুষ যে তৃণমূলের পাশেই আছে তা এদিন আরও একবার প্রমাণিত হল। এই লড়াইয়ে জয়ী হওয়ার জন্য মিছিল থেকে নেতা-কর্মীরা শুভেচ্ছা জানালেন নন্দীগ্রাম ২-কে।

নন্দীগ্রামের মানুষ এই নির্বাচনে এককাট্টা হবে আশীর্বাদ করেছেন তৃণমূলকে। বিজেপির কুৎসার রাজনীতি, ভয় দেখানোর রাজনীতির সামনে দাঁড়িয়ে তাঁরা লড়াই করেছেন। শুক্রবার, নন্দীগ্রামের ভেটুরিয়ায় সমবায় নির্বাচনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কয়েকজন তৃণমূল কর্মী। আহত দলীয় কর্মীদের দেখতে শনিবার সকালে তমলুক মহকুমা হাসপাতালে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানে আহত কর্মীদের সঙ্গে দেখা করেন কুণাল। ওই অবস্থাতেও কর্মীরা এককাট্টা মনোভাব ধরে রেখেছেন। এক কর্মী বিছানায় শুয়ে কুণালকে বলেন, অপেক্ষায় আছি কবে ছাড়া পাবো। ছাড়া পেলেই আবার তৃণমূলের পতাকা নিয়ে নেমে পড়বো। কুণাল বলেন, বহিরাগতদের এনে সমবায়ের ভোটে গোলমাল পাকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু এককাট্টা কর্মীরা তারপরও দুরন্ত লড়াই করেছেন।

এরপর তমলুক জেলা তৃণমূল দফতরে জেলা নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক বসেন কুণাল ঘোষ। এছড়াও বৈঠকে ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ডাঃ সৌমেন মহাপাত্র, নন্দীগ্রাম ১-এর সভাপতি বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম ২-এর সভাপতি অরুণাভ ভুঁইয়া। সেখানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলের তরফে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন কুণাল। রবিবার বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপর সোমবার থানার ওসির মাধ্যমে জেলা পুলিশ সুপারকে এ সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হবে। তারপর মঙ্গলবার ২৭ ডিসেম্বর ভেটুরিয়ায় নন্দীগ্রাম ২-এর মানুষকে ধন্যবাদজ্ঞাপক সভা করার সিদ্ধান্ত নিয়েছে দল। বিকেল তিনটের এই সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জয়প্রকাশ মজুমদার ও সৌমেন মহাপাত্র।

আরও পড়ুন- বিহারের ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণ! মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর দফতরের

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...