Sunday, April 5, 2026

রাশিয়ার বৃদ্ধাশ্রমে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত ২০ আবাসিক

Date:

Share post:

রাশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে মৃত্যু হল কমপক্ষে ২০ জন আবাসিকের। গতকাল, শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে, রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার কেমোরাভো শহরে। ওই বেসরকারি বৃদ্ধাশ্রমটি ছিল কাঠের নির্মাণের। সেখানেই আচমকা আগুন লাগে। যার ফলে ওই বাড়িটির একটি অংশ আগুনে পুড়ে যায় সম্পূর্ণ।

অগ্নিকাণ্ড এতটাই বিধ্বংসী রূপ নিয়েছিল যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন গেলেও তা নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকল কর্মীদের অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। রাশিয়ার জরুরি বিভাগের তরফে জানানো হয়েছে, ওই বৃদ্ধাশ্রমটি অবৈধ ছিল ও কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। প্রচণ্ড ঠাণ্ডায় কাঠের ঘরে চিমনি লাগানো ছিল। যার থেকেই আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়তে বলে অনুমান দমকল কর্মীদের।

জখম অবস্থায় ওই বাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে ৬ জনকে। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। কিন্তু এইভাবে বয়স্ক মানুষেরা থাকেন যেখানে, সেই জায়গায় কীভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই? কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন কেমোরোভের গর্ভনর।


 

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...