Sunday, June 14, 2026

পাকিস্তান ক্রিকেটের বড় দায়িত্বে শাহিদ আফ্রিদি

Date:

Share post:

বড় দায়িত্বে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট দলের নতুন মুখ্য নির্বাচক হলেন তিনি। শনিবার আফ্রিদিকে তুলে দেওয়া হয়েছে এই দায়িত্ব। তিন সদস‍্যের এই নির্বাচক কমিটিতে আফ্রিদির সঙ্গে রয়েছেন আব্দুর রজ্জার এবং রাও ইফতিকার। আফ্রিদি এই কমিটির প্রধান। ২৬ ডিসেম্বর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের দল পর্যালোচনা করে দেখাই আপাতত প্রধান কাজ হতে চলেছে আফ্রিদির। যদিও এই সিরিজের দল ঘোষণা করেছিল মহম্মদ ওয়াসিমের নেতৃত্বাধীন কমিটি। তার পরেই তাদের সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর নতুন মুখ্য নির্বাচক হলেন আফ্রিদি।

এদিন নাজম শেটির নেতৃত্বাধীন পাক বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, “শাহিদ আফ্রিদি আক্রমণাত্মক ক্রিকেটার ছিল। কোনও ভয় ছাড়াই আজীবন ক্রিকেট খেলেছে। ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে। সব ধরনের ফরম্যাটে সাফল্য রয়েছে তাঁর। তার থেকেও বড় কথা, বরাবর তরুণ প্রতিভাকে উৎসাহ দিয়ে এসেছেন আফ্রিদি। আধুনিক ক্রিকেটের যে চ্যালেঞ্জ, সেটা সামলানোর জন্য আফ্রিদির থেকে ভাল কেউ এই মুহূর্তে নেই। আমরা আত্মবিশ্বাসী যে নিজের ভাবনা এবং জ্ঞানের সাহায্যে পাকিস্তানের সেরা এবং যোগ্যতম ক্রিকেটারদের দলে বেছে নেবে আফ্রিদি। পরের সিরিজে যাতে সাফল্য পাওয়া যায়, সে ব্যাপারেও অবদান রাখবে।”

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...