Wednesday, March 25, 2026

Today market price : আজকের বাজারদর

Date:

Share post:

খুচরো বাজারে নতুন আলু ২৮ টাকা কেজি, জ্যোতি আলুর দাম ১৩ টাকা কেজি , চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ১৮ টাকা কেজি দরে।

কুমড়ো কেজি প্রতি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে, পেঁপে ২০ টাকা কেজি, বাঁধাকপি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫ টাকা দরে, ফুলকপি ১০-১৫ টাকা পিস, শিম ২০ টাকা কেজি, ঝিঙা কেজি প্রতি ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ টাকায়, বেগুন ২০-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পটল বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি, চিচিঙ্গা কেজি প্রতি ৪০ টাকা, চালকুমড়ো কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে, উচ্ছে ৩০ টাকা কেজি, কাঁকরোল ৩০ টাকা কেজি।

বরবটি ২০ টাকা কেজি, বিনস ৪০ টাকা কেজি, ডাঁটা ৬০-৮০ টাকা কেজি, মটরশুঁটি কেজি ২৫-৩০ টাকা, ধনেপাতা ৫ টাকা আঁটি (৬০-৮০ টাকা কেজি), পালং শাক ৮-১০ টাকা আঁটি, কল্মি শাক ৮ টাকা আঁটি, লাল শাক ১০ টাকা আঁটি।

মাছ- মাংস

গোটা রুই মাছ কেজি প্রতি ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে, কাটা রুই মাছের দাম কেজি প্রতি ২০০-২৫০ টাকা, গোটা কাতলা মাছ ২৫০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাটা কাতলার দাম মঙ্গলবার ৩০০-৩৫০ টাকা কেজি, পাবদা মাছ বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা কেজি দরে, পার্শে মাছের দাম ৩৫০-৪৫০ টাকা কেজি, বোয়াল কেজি প্রতি ৩৫০-৪০০ টাকা, চিতল মাছ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা কেজি দরে, মাগুড় ৩০০-৩৫০ টাকা কেজি।
আমুদি মাছ ৭০-৮০ টাকা কেজি, তেলাপিয়া মাছ ১০০-১৫০ টাকা কেজি, ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫০-২২০ টাকা, মৌরোলা ৩০০-৩৫০ টাকা কেজি, ভোলা মাছের দাম ১২০-২০০ টাকা কেজি, ভেটকি মাছ ৪৫০-৫০০ টাকা কেজি, গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকা কেজি দরে, বাগদা চিংড়ির দাম ৫০০-৬০০ টাকা কেজি।

মোটামুটি ৪০০-৪৫০ গ্রামের ইলিশ কেজি প্রতি ৫০০-৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আজ মোটামুটি ৫০০-৭০০ গ্রামের ইলিশের দর ৭৫০-৯০০ টাকা কেজি। ৭৫০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,০০০-১,২০০ টাকা কেজি দরে।

মুরগির মাংস (গোটা) ১৩০-১৫০ টাকা কেজি, চিকেন (কাটা) ১৭০-১৯০ টাকা কেজি, পাঁঠা / খাসির মাংস ৭৫০ – ৮০০ টাকা কেজি।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...