Wednesday, June 24, 2026

Railway : গুয়াহাটি- কলকাতা স্পেশাল এক্সপ্রেসে আগুন আতঙ্ক !

Date:

Share post:

গুয়াহাটি কলকাতা স্পেশাল এক্সপ্রেসে (Guwahati Kolkata Special Express) আগুন আতঙ্ক। গুয়াহাটি থেকে কলকাতার (Kolkata)দিকে আসার সময় ট্রেনের একটি কোচ থেকে হঠাৎই ধোঁয়া দেখা যায়। কাটোয়া (Katwa) স্টেশনে দাঁড় করান হয় গুয়াহাটি কলকাতা স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি বলে রেল সূত্রে খবর। প্রায় ঘন্টাখানেক ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। অবশেষে পরিস্থিতি সামাল দেওয়া গেছে বলে পূর্ব রেল (Eastern Railway) সূত্রে খবর।

বড়দিনের সকালে ট্রেনে হঠাৎ করেই আগুন আতঙ্ক। ট্রেনটি কাটোয়া স্টেশনে প্রবেশ করলে হঠাৎ করে এসি কোচ থেকে থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। বাতানুকুল কোচের (AC Compartment) পরিষেবা গুলি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে । আচমটাই এসি কামরা থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। তড়িঘড়ি খবর পাওয়া মাত্রই রেলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। আগুন আতঙ্কে হুড়মুড়িয়ে কামড়া থেকে নেমে পড়েন যাত্রীরা। কাটোয়া স্টেশনের সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় এক ঘন্টা সময় ধরে এসি কামরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। এর ফলে যাত্রীদের মনে প্রবল অসন্তোষ সৃষ্টি হয় । ঘন্টাখানেক স্টেশনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে চালু হয় ট্রেন। অস্বাভাবিক ধোঁয়ার জেরে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে।

 

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...