Tuesday, April 14, 2026

সিরিজ জয় ভারতের, দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৩ উইকেটে হারাল রাহুলরা

Date:

Share post:

বাংলাদেশকে হোয়াইটওয়াশ ভারতীয় দলের। রবিবার বড়দিনে ভারতীয় সমর্থকদের বড় উপহার দিলেন কে এল রাহুল, বিরাট কোহলিরা। মীরপুরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারাল ৩ উইকেটে। এই জয়ের ফলে দুই ম‍্যাচের টেস্ট সিরিজের ২-০ জিতল টিম ইন্ডিয়া। ভারতকে জয়ের রাস্তায় এদিন নিয়ে গেলেন রবিচন্দ্রন অশ্বিন, শ্রেয়স আইয়র।

ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৪৫ রান। কিন্তু ম‍্যাচের তৃতীয় দিনে মেহেদি হাসান মিরাজ ও শাকিব আল হাসানের স্পিনের জালে ফেঁসে গিয়েছিল ভারতীয় ব্যাটিং অর্ডার। ভারতের ব্যাটিং অর্ডারের কেউই দুই অঙ্কের রানে পৌছতে পারেননি। চতুর্থ দিনের সকালে ভারতের হয়ে ক্রিজে ছিলেন অক্ষর প‍্যাটেল এবং জয়দেব উনাদকাট। তবে শুরুতেই এই দুই ব্যাটারকে আউট করেন শাকিব ও মেহেদি। অক্ষর করেন ৩৪ রান। উনাদকাট করেন ১৩ রান। এরপরই ফর্মে থাকা ঋষভ পন্থকে আউট করে ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন মেহেদি। ঋষভ করেন ৯ রান। কিন্তু তারপর অষ্টম উইকেটে হাল ধরেন শ্রেয়স আইয়ার এবং অশ্বিন। শ্রেয়স অপরাজিত ২৯ রানে। রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ৪২ রানে। যার ফলে দ্বিতীয় টেস্ট ম‍্যাচে জয় ছিনিয়ে নেয় রাহুলরা।


Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...