Tuesday, June 23, 2026

অভিনেত্রী তুনিশার রহস্যমৃ*ত্যুতে গ্রেফতার সহ-অভিনেতা

Date:

Share post:

অভিনেত্রী তুনিশা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় গ্রেফতার তাঁর বন্ধু তথা সহ-অভিনেতা সীজান খান। তাঁর বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছিলেন অভিনেত্রীর মা। শনিবার রাতেই মুম্বই পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন তুনিশার মা।

আরও পড়ুন:জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার সিরিয়ালের সেটেই! কেন এই পরিণতি?

‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’-এ তুনিশার সহ-অভিনেতা সীজানের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার লিখিত অভিযোগ করার পর তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রবিবার সকালে তাঁকে গ্রেফতার করে বলে জানা যায়। তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।


প্রসঙ্গত, মেয়ের মৃত্যুর খবর পেতেই থানায় অভিযোগ করেন অভিনেত্রীর মা। তুনিশার সম্প্রতিই প্রেম ভেঙেছিল। এই কারণেই মেয়ে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছিল, বলে অভিযোগ করেন তুনিশার মা। এই অভিযোগের ভিত্তিতেই সীজানকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তারপরই আত্মহত্যার প্ররোচনার মামলায় পুলিশ সীজানকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, ঘটনার সময় শুটিংয়ের সেটে হাজির কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...