Thursday, June 25, 2026

অনুব্রত মামলায় ইডিকে সার্টিফায়েড কপি দিতে সম্মতি দুবরাজপুর আদালতের

Date:

Share post:

এক মামলার ভিত্তিতে দিল্লি যাত্রা আটকে গিয়েছে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal)। এই ঘটনার প্রেক্ষিতেই অনুব্রতর বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা করেছেন শিবঠাকুর মণ্ডল, কী কী ধারায় মামলা করেছেন তিনি। সেই তথ্য জানতে দুবরাজপুর আদালতের কাছে মামলার সার্টিফায়েড কপি চেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। সোমবার ইডির সেই আবেদনে সাড়া দিল আদালত(Court)। সরকার পক্ষের আইজীবীর আবেদন উড়িয়ে মামলার সার্টিফায়েড কপি ইডিকে দিতে রাজি হয়েছে কোর্ট।

শিবঠাকুর মণ্ডলের দায়ের মামলার প্রেক্ষিতে অনুব্রতকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে দুবরাজপুর পুলিশ। এই মামলার বিস্তারিত তথ্য-সহ মামলার সার্টিফায়েড কপি চেয়েছিল ইডি। এই আরজি জানিয়ে গত ২২ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এই আরজির বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। তাঁর দাবি ছিল, এই মামলায় ইডি তৃতীয়পক্ষ। তাই তাদের মামলার কপি দেওয়া উচিত নয়। পালটা ইডির তরফে জানানো হয়, অনুব্রতর বিরুদ্ধে গরু পাচার, বেআইনি লেনদেন, অবৈধ সম্পত্তির মতো একাধিক মামলা রয়েছে। তার তদন্ত করছে ইডি। রাজ্য পুলিশের গ্রেপ্তারির ফলে সেই তদন্ত থমকে গিয়েছে। তাই মামলার সার্টিফায়েড কপি পেতেই পারে ইডি। এদিন ইডির আইনজীবীর সওয়াল শুনে সায় দেন বিচারক। সার্টিফায়েড কপি তুলে দিতে রাজি হয় আদালত।

উল্লেখ্য, গরু পাচার মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ তুলে অনুব্রতকে গ্রেপ্তার করেছে ইডি। জেরার স্বার্থে তাঁকে দিল্লি নিয়ে যেতে চেয়েছিল তারা। অনুমতিও মিলেছিল আদালতের। কিন্তু দিল্লি নিয়ে যাওয়ার আগেই তৃণমূল কর্মী শিবঠাকুর মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর পুলিশের হাতে গ্রেপ্তার হন অনুব্রত। তাঁকে আসানসোল জেল থেকে দুবরাজপুর থানায় নিয়ে আসা হয়। দুবরাজপুর আদালতের নির্দেশে আপাতত সেখানেই রয়েছেন তিনি। ফলে তার দিল্লিযাত্রা আটকে যায়।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...