Saturday, March 14, 2026

বিজেপি শাসিত রাজ্যে ট্রাক্টর মিছিল আন্দোলনকারী কৃষকদের

Date:

Share post:

২৬ জানুয়ারি অর্থাৎ সাধারণতন্ত্র দিবসের দিন বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় ট্রাক্টর মিছিল (Haryana- Tractor Rally) করবেন আন্দোলনকারী কৃষকরা। ওইদিন রাজ্যের সবক’টি জেলায় হবে কৃষক সমাবেশও। যদিও হরিয়ানাতেই (Haryana- Tractor Rally) আন্দোলন সীমাবদ্ধ করে রাখতে চাইছেন না কৃষকরা। আন্দোলনকারীদের ভাবনায় রয়েছে সংসদ ভবন অভিযানও। আগামী ২৬ জানুয়ারিই দিল্লি চলো কর্মসূচির ঘোষণা করতে পারেন আন্দোলনকারী কৃষকরা। প্রসঙ্গত, বছরদু’য়েক আগে এই দিল্লি চলো কর্মসূচির পরবর্তী পদক্ষেপ হিসেবেই সীমানা-অবস্থান শুরু করেছিলেন কৃষকরা। শনিবার হরিয়ানার কোভিডের সময় গুরুত্বপূর্ণ বৈঠক করেছে সংযুক্ত কিষান মোর্চা। সেখানেই উল্লিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসা, বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার সহ একাধিক দাবিতেই মার্চ মাসে সংসদ ভবন অভিযানের পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন-চিন ফেরত যুবকের শরীরে মিলল কোভিডের নয়া প্রজাতি BF.7, বাড়ি সিল করল প্রশাসন

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...