Friday, April 3, 2026

কেন্দ্রীয় বাহিনীটা সরিয়ে নিন তারপর বুঝবো কত ধানে কত চাল, বিজেপিকে তোপ কুণালের

Date:

Share post:

গত ২৩ ডিসেম্বর রানাঘাটে বিজেপির শুভেন্দু অধিকারীর সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতা হুমকি দিয়েছিলেন, পুলিশ সরিয়ে নিলে ১ ঘণ্টার কম সময় লাগবে তৃণমূলকে দেখে নেওয়ার। সেই রানাঘাটে মঞ্চে দাঁড়িয়ে সোমবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন ,
ধানতলা ধর্ষণ  কাণ্ডে অভিযুক্তরা এখন বিজেপির মঞ্চে ঘুরে বেড়াচ্ছে। সিপিএমের অতৃপ্ত আত্মারা এখন বিজেপির মঞ্চে।
তারা আবার হুমকি দিচ্ছে পুলিশ সরিয়ে দিন, বুঝে নিচ্ছি। আমরা বলছি আপনাদের কেন্দ্রীয় বাহিনীটা সরিয়ে নিন তারপর বুঝবো কত ধানে কত চাল।
আমরা গন্ডগোল চাইনা।  দিলীপ ঘোষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কুণালের মন্তব্য , আপনাদের গাছে বাঁধার পাইলটটা শুভেন্দুকে দিয়ে শুরু করুন।

এদিন কুণাল ঘোষ মঞ্চে আরও বলেন,
আমার কোনও অশান্তিতে জড়াবো না। আমাদের কাউকে যদি হামলা করে  তবে গাল বাড়িয়ে দিন, পুলিশকে অভিযোগ করুন, দলকে জানান।
বারবার যদি  ধানতলা বানতলার ক্রিমিনালরা এখানে হুমকি দেয়। তারা যদি বিনা প্ররোচনায় আমাদের কোনও কর্মীর গায়ে হাত দেয় , পরিষ্কার বলে রাখছি, হুমকি দেওয়ার সময় স্বাস্থ্যসাথীর কার্ডটা পকেটে নিয়ে হুমকি দেবেন।
মেরে হাত ভেঙে চিকিৎসা করিয়ে বাড়ি পাঠাবো। আমরা গন্ডগোল চাইনা।

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...