Tuesday, June 23, 2026

পিএসজিতে থাকতে তিনটি শর্ত এমবাপের, প্রথম শর্তে সরাতে হবে নেইমারকে: রিপোর্ট

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে ফুটবল বিশ্বকাপ। এবার ফের শুরু হচ্ছে ক্লাব ফুটবল। ইতিমধ্যেই নিজেদের ক্লাবে যোগ দিচ্ছেন বিভিন্ন ফুটবলাররা। কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র যোগ দিয়েছেন নিজের ক্লাব পিএসজিতে। তবে এরই মধ‍্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর খবর। এমবাপে নাকি পিএসজিতে থাকার জন‍্য ক্লাবকে দিয়েছেন তিনটে শর্ত। তিনি নাকি প্যারিসের ক্লাবটিকে জানিয়ে দিয়েছেন, তিনটে শর্ত না মানলে ক্লাব ছাড়বেন এমবাপে। এমনটাই খবর স্প্যানিশ সংবাদমাধ্যমের।

সেই স্প‍্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এমবাপের পিএসজিকে দেওয়া প্রথম শর্তই হল নেইমারকে রিলিজ করতে হবে। এমনিতে এমবাপের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ২০২৪-২৫ সিজন পর্যন্ত। এদিকে বিশ্বকাপের সময় মেসির সঙ্গে ফরাসি তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে বলা হচ্ছে, মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এখনও অটুট রয়েছে এমবাপের। তবে নেইমারের সঙ্গে তাঁর সমস্যা রয়েছে।

দ্বিতীয়ত শর্ত হল, বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরকে সরিয়ে জিনেদিন জিদানকে নিয়ে আসার কথাও বলেছেন এমবাপে। জিদানের এমনিতে ফ্রান্স অথবা ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার জোরালো সম্ভবনা রয়েছে।

তৃতীয়ত শর্ত হল, নেইমারকে ছেড়ে দিয়ে পিএসজির সামনে দুজনকে নিয়ে আসার শর্ত দিয়েছেন এমবাপে। লেওয়ানডস্কি অথবা হ্যারি কেন-কে সতীর্থ হিসাবে পেতে আগ্রহী এমবাপে।

গতবছর পিএসজিতে নতুন করে সই করেন এমবাপে। সেই সময়ে এমবাপেকে ক্লাবের তরফে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। তবে এমবাপের অনুযোগ তাঁকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি ফ্রান্সের ক্লাবটি।

আরও পড়ুন:‘সূচি নিয়ে যতটা মাথা ঘামানোর দরকার ততটা হচ্ছে না’, সূচি নিয়ে আইসিসিকে তোপ স্টোকসের

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...