Tuesday, June 23, 2026

পার্শ্বশিক্ষক মামলায় রিপোর্ট তলব হাইকোর্টের! ১০ জানুয়ারি পর্যন্ত নিয়োগে ‘না’ পর্ষদের

Date:

Share post:

প্রাথমিকে পার্শ্বশিক্ষক (Para Teacher) নিয়োগ সংক্রান্ত মামলায় রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সোমবার বিচারপতি জয় সেনগুপ্ত (Jay Sengupta) নিয়োগ প্রক্রিয়ার স্ট্যাটাস (Status) রিপোর্ট (Report) তলব করেছেন। আগামী ১০ জানুয়ারি হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board) সাফ জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কোনও চূড়ান্ত নিয়োগ হবে না।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyayay) নির্দেশ দেন, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের (Upper primary) পার্শ্বশিক্ষকরা প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কিছু পরীক্ষার্থী সোমবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন। সেই মামলার শুনানিতেই এদিন পর্ষদ তাদের বক্তব্য পরিষ্কার করে দেয়। গত ১১ ডিসেম্বর প্রাথমিকে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়। ৭ লক্ষেরও বেশি প্রার্থী পরীক্ষায় বসেন। পাশাপাশি মঙ্গলবার থেকেই শুরু হবে প্রথম পর্যায়ের ইন্টারভিউ।

 

 

 

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...