Monday, April 6, 2026

‘সূচি নিয়ে যতটা মাথা ঘামানোর দরকার ততটা হচ্ছে না’, সূচি নিয়ে আইসিসিকে তোপ স্টোকসের

Date:

Share post:

আইসিসির বিরুদ্ধে তোপ দাগলেন ইংল‍্যান্ডের ক্রিকেটার বেন স্টোকস। সম্প্রতি টি-২০ বিশ্বকাপ জয়ের পর পাকিস্তানকে তিন টেস্ট ম‍্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে ইংল‍্যান্ড। আর তারপরই দেশে ফিরে আইসিসিকে এক হাত নেন স্টোকস। এক জনপ্রিয় অনুষ্ঠানে স্টোকস বলেন,” ক্রিকেটারদের কথা মাথায় না রেখে অন্যায্য ভাবে সূচি বানানো হচ্ছে। সূচি নিয়ে যতটা মাথা ঘামানোর দরকার ততটা একেবারেই হচ্ছে না।

স্টোকস বলেন,” সূচি নিয়ে যতটা মাথা ঘামানোর দরকার ততটা একেবারেই হচ্ছে না। টি-২০ বিশ্বকাপের পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের এক দিনের সিরিজ যেমন। জোর করে তিনটে ম্যাচ খেলানো হল। যে সিরিজের কোনও মানে নেই, সেটা কেন খেলানো হচ্ছে। যেভাবে টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলা হচ্ছে সেটাও আমার পছন্দ নয়। নতুন ফর্ম‍্যাট এবং ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা গুলির জন্য টেস্ট গুরুত্ব হারাচ্ছে। জানি যে টেস্ট না খেলা ক্রিকেটারদের সামনে দারুণ সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আমার কাছে টেস্টটা বেশি গুরুত্বপূর্ণ।”

এখানেই না থেমে স্টোকস আরও বলেন,” অনেকেই আমায় বলেন, ‘তুমি ইংল্যান্ডের হয়ে খেলো, এর থেকে বেশি কী চাই।’ আমার ধারণা আলাদা। আমি চাই আন্তর্জাতিক ক্রিকেট সর্বোচ্চ মানের হোক। কিন্তু এখন দেখি আলাদা ফর্ম‍্যাটের জন্য আলাদা দল তৈরি হচ্ছে। এভাবে আন্তর্জাতিক ক্রিকেট চলতে দেওয়া উচিত নয়।”


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...