Wednesday, June 24, 2026

হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু

Date:

Share post:

চলতি মাসের ৩০ তারিখ রাজ্যে প্রথম যাত্রা শুরু করতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। তার আগে সোমবার সকাল ৬টা নাগাদ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত শুরু করল ট্রায়াল রান । ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত রয়েছে।

আরও পড়ুন:ফের নেপালের প্রধানমন্ত্রী দোর্দণ্ডপ্রতাপ মাওবাদী নেতা প্রচণ্ড

সোমবার সকাল ৬টা নাগাদ হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রায়াল রান শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি দুপুর ১টা ৫০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছবে।  শুধুমাত্র মালদহ টাউন স্টেশনে  দাঁড়াবে ট্রেনটি।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ওই ট্রেনটি। উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগেই সোমবার শুরু হল ট্রায়াল রান।

রবিবারই হাওড়ায় আসে বন্দে ভারত এক্সপ্রেস। রাজ্যের ক্ষেত্রে এই ট্রেনটি প্রথম। তবে সারা দেশে এটা ষষ্ঠ বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি রাখা হয়েছিল লিলুয়ার সর্টিং ইয়ার্ডে। সোমবার সকালে হাওড়া স্টেশন থেকে শুরু হয় ট্রেনটির ট্রায়াল রান। নীল-সাদা রঙের এই অত্যাধুনিক দ্রুত গতির ট্রেনটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাতায়াত করবে সপ্তাহে ৬ দিন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...