Thursday, June 4, 2026

ফের নেপালের প্রধানমন্ত্রী দোর্দণ্ডপ্রতাপ মাওবাদী নেতা প্রচণ্ড

Date:

Share post:

এই নিয়ে টানা তিনবার। নেপালের প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন সিপিএন-মাওবাদী সেন্টারের চেয়ারম্যান পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড। ফের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, নেপালের সংবিধানের ৭৬ অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী পুষ্প কমল দহলকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট। আজ, সোমবার বিকাল ৪টায় নবনিযুক্ত প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হবে।


আরও পড়ুন:ব্যাঙ্ক প্রতারণা মামলায় গ্রেফতার ভিডিয়োকনের মালিক

নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি নেপালের প্রতিনিধি পরিষদের সব সদস্যকে ডেকে সরকার গঠনে শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময় তিনি সংবিধানের ৭৬ অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী দুই বা ততোধিক দলের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী যে কেউ প্রধানমন্ত্রীর পদের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন বলে জানিয়ে দেন। রবিবার বিকাল ৫টা পর্যন্ত প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ৬৮ বছর বয়সী প্রচণ্ড বিরোধীদের সঙ্গে জোট গড়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন।

২৭৫ আসনের প্রতিনিধি পরিষদে প্রচণ্ডের পক্ষে ১৬৫ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে। যার মধ্যে সিপিএন-ইউএমএলের ৭৮ জন সিপিএন-এমসির ৩২, আরএসপির ২০, আরপিপির ১৪, জেএসপির ১২ জনমত পার্টির ৬ এবং নাগরিক উনমুক্তি পার্টির ৩ জন আইনপ্রণেতা রয়েছেন।

উল্লেখ্য, নেপালে গত মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। পরে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে জোট সরকার গঠনের তোড়জোড় শুরু করেন মাওবাদী নেতা পুষ্প কমল দহল।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...