Saturday, April 4, 2026

বিশ্বকাপ জয়কে স্মরনীয় করতে কী করলেন ডি মারিয়া?

Date:

Share post:

দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। ফাইনালে ফ্রান্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফরাসিদের টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল। এই জয়ের পরই উৎসবে মাতে গোটা আর্জেন্তাইনরা। এবার এই মহাজয় স্মরণীয় করে রাখতে অভিনব উপায় বার করলেন অ‍্যাঞ্জেল ডি মারিয়া। বিশ্বকাপের ট্রফির আদলে হাটুর ঠিক উপরে আঁকলেন উল্কি। যা নিজেই জানিয়েছেন তিনি।

 

সম্প্রতি নিজের সোশ্যাল একটি ছবি পোস্ট করেছেন ডি মারিয়া, সেখানে দেখা যাচ্ছে ডান পায়ের হাঁটুর একটু উপর থেকে প্রায় এক ফুট জায়গা জুড়ে নতুন উল্কি একেছেন তিনি। নতুন উল্কিতে আঁকিয়েছেন বিশ্বকাপ ট্রফির ছবি। সঙ্গে রয়েছে আর্জেন্তিনার জাতীয় পতাকায় থাকা সূর্যের ছবি। রয়েছে আর্জেন্তিনার তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চিহ্ন স্বরূপ তিনটি তারা। ফাইনালে করা গোলের প্রতীক হিসাবে রয়েছে গোল পোস্টের ছোঁয়াও।

ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোল করেছেন ডি মারিয়া। বিশ্বকাপ জয়ের পর আনন্দে উচ্ছাসে ভেসে গিয়েছিলেন তিনি। মেসির মতোই ছোট থেকে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করার স্বপ্ন বুকে আঁকড়ে ফুটবল খেলছেন ডি মারিয়া।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...