Saturday, April 4, 2026

মেয়ের অশালীন ভিডিয়োর প্রতিবাদ! গুজরাতে বিএসএফ জওয়ানকে পি*টিয়ে মারল অভিযুক্তের পরিবার

Date:

Share post:

মেয়ের আপত্তিকর মুহূর্তের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে।তার প্রতিবাদ জানান পেশায় সেনাকর্মী বাবা।তাতেই পিটিয়ে মারা হয়। ঘটনাটি ঘটেছে গুজরাতে।


আরও পড়ুন:মোদি-শাহের রাজ্যে BSF কর্মীকে পিটিয়ে খুন, হিংসাত্মক মানসিকতার বহিঃপ্রকাশ বললেন কুণাল

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জওয়ান। শনিবার তিনি গিয়েছিলেন গুজরাতের চাকলাসি গ্রামে মেয়ের এক সহপাঠীর বাড়িতে। মেয়ের ওই সহপাঠী, ১৫ বছরের এক কিশোরই ওই আপত্তিকর ভিডিয়ো অনলাইনে পোস্ট করেছিল বলে অভিযোগ। সেনাকর্মী বাবা পরিবারকে সঙ্গে নিয়ে তারই জবাব চাইতে এসেছিলেন ওই কিশোরের পরিবারের কাছে। বদলে ওই পরিবারের সদস্যরা প্রকাশ্যেই পিটিয়ে মারেন ওই জওয়ানকে। এই একটি খুনের মামলা দায়ের করেছে পুলিশ।

জানা গেছে, অভিযুক্ত কিশোর বিএসএফ জওয়ানের মেয়ের সঙ্গে একসঙ্গেই একই স্কুলে পড়ত। দু’জনের মধ্যে সম্পর্কও গড়ে উঠেছিল। কিন্তু গোল বাধে যখন ওই কিশোর তার বন্ধুর আপত্তিকর অবস্থার একটি অশালীন ভিডিয়ো অনলাইনে পোস্ট করে। শনিবার রাতে তাঁর স্ত্রী, দুই ছেলে এবং ভাইপোকে নিয়ে কিশোরের বাড়িতে কৈফিয়ত চাইতে যান জওয়ান। আর তারই এই পরিণতি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...