Tuesday, June 23, 2026

Entertainment : বাতিল হতে পারে অরিজিতের কলকাতা কনসার্ট !

Date:

Share post:

তাঁর গানের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। প্রিয় তারকার কলকাতায় কনসার্টের (Kolkata Concert)খবর জানার পর থেকেই টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু এবার তাঁদের জন্য বড় দুঃসংবাদ। আদৌ কনসার্ট হবে কিনা এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে। আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার ইকোপার্কে (Eco Park)অরিজিতের গানের অনুষ্ঠান (Arijit Singh Concert) হওয়ার কথা থাকলেও আপাতত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা । হিডকোর (HIDCO) তরফে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের (Arijit Singh)গানের অনুষ্ঠানের জন্য বুক করার অগ্রিম ৫ লক্ষ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দিয়ে দেওয়ায় জল্পনা বাড়ছে, তাহলে কি ইকোপার্কে বাতিল হতে পারে অরিজিৎ সিংয়ের অনুষ্ঠান?

অরিজিৎ সিং নামটার সঙ্গে বাঙালিদের একটা আলাদা আবেগ কাজ করে। তাই বিশ্বের যেখানেই যান না কেন কলকাতায় শো করার অনুভূতি যে স্পেশাল সেকথা বারবার নিজেই বলেন গায়ক। নিউটাউনের ইকোপার্কে তাঁর শো নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই। টিকিটের চড়া দাম নিয়েও নানা কথা রটেছে। আড়াই হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার টিকিট হু হু করে বিক্রি হয়ে গেছে। এবার শো ক্যান্সেল হলে কী হতে পারে সেটা ভেবেই মাথায় হাত আয়োজকদের। কিন্তু কেন ইকোপার্কে শো বাতিলের জল্পনা। হিডকো কর্তৃপক্ষ বলছে বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য ইকো পার্কের ক্ষতি হয়েছে আগেও। পাশাপাশি অরিজিৎ ভক্ত সংখ্যা নেহাত কম নয়। তাই বাড়তি ঝুঁকি সামলাতে হবে প্রশাসন ও ইকোপার্ক কর্তৃপক্ষকে। সেখানে আলোচনার মাধ্যমে আদৌ কোনও সুরাহা হয় কিনা এখন সেই দিকেই তাকিয়ে আয়োজকরা। পাশাপাশি মিলনমেলা প্রাঙ্গন, অ্যাকোয়াটিকা (Aquatica)অথবা নিকো পার্কে (Nicco Park) এই অনুষ্ঠান করা যায় কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাহলে কি অরিজিতের অনুষ্ঠান শেষ পর্যন্ত হবে নাকি সত্যিই তা বাতিল হবে এখন সেটাই দেখার।

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...