Friday, June 19, 2026

ধাপ্পাবাজী, ধান্দাজীবী, জুমলাজীবী বিজেপি: মালদার সভা থেকে তোপ সায়নীর

Date:

Share post:

দ্রব্যমূল্য ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদহের(Maldha) এক জনসভায় এসে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একযোগে আক্রমণ করলেন তৃণমূল যুব কংগ্রেসের(TMC Youth) রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh)।

মঙ্গলবার মালদার কালিয়াচকের কারবালা ময়দানে তৃণমূলের জনসভায় উপস্থিত হয়েছিলেন যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী তথা রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষকে দেখতে মানুষের ঢল নামে কালিয়াচকে। জনসভা থেকে সায়নী বলেন, উন্নয়নের নামে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে বিজেপি। তিনি বিজেপি নেতানেত্রীদের ধাপ্পাবাজী, ধান্দাজীবী, জুমলাজীবীবলে কটাক্ষ করেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতাকে ‘তারিখ পে তারিখ’ বলে সম্বোধন করেন।

এছাড়াও ‘নাম তো সুনা হি হোগা’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন সায়নী ঘোষ। রাজ্য সরকারের প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছেন তার বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। তৃণমূল কংগ্রেসের জেলা নেতাদের থেকে যেসব তৃণমূল কংগ্রেস নেতা নিজেদের বড় মনে করেন তাঁদের হুঁশিয়ারি দিয়ে জানান, এইসব নেতাদের সময় শেষ। মানুষের পাশে থেকে যারা দলের হয়ে কাজ করবে তাদেরই দলে গুরুত্ব দেওয়া হবে। বক্তব্যের মাঝে সিনেমার সংলাপ বলে দর্শকদের মন জয় করেন ও প্রশংসিত হন। মালদহের যুব সংগঠনকে আরো শক্তিশালী করতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দেন যুব নেত্রী। এদিন সায়নীর সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সী, রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা যুব সভানেত্রী চন্দনা সরকার, ব্লক সভাপতি সামিজুদ্দিন আহমেদ, যুব সভাপতি সারিউল শেখ প্রমুখ।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...