Tuesday, June 23, 2026

Covid Update : রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় নবান্নে ভার্চুয়াল বৈঠক

Date:

Share post:

কোভিডের (Covid 19) নতুন উপরূপ চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। সংক্রমণ রুখতে দেশের সব রাজ্যের মতো বাংলাতেও (West Bengal) রাজ্যেও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। এই আবহে বুধবার ফের রাজ্যের কোভিড পরিস্থিতি (Covid Situation) পর্যালোচনা করতে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি (Harikrishna Dwivedi)।

মঙ্গলবার দেশ জুড়ে মকড্রিল (Mock Drill) হয়েছে। কলকাতায় আপাতত তিনটে হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। এরপর আজকের বৈঠকে একাধিক নির্দেশ দেওয়া হতে পারে রাজ্যের তরফ থেকে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে বিভিন্ন মেডিক্যাল কলেজগুলি কী ভাবে সেই অবস্থার সামাল দেবে সেই নিয়ে এদিনের বৈঠকে বেশ কিছু নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বৈঠকে কলকাতা এয়ারপোর্টের আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সামনেই গঙ্গাসাগর মেলা। এত মানুষের সমাগম নতুন করে কোভিডকে আমন্ত্রণ জানাবে না তো, এই আশঙ্কা থেকেই এদিনের বৈঠকে দক্ষিণ ২৪ পরগণা জেলার হাসপাতালগুলিকেও বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...