Friday, June 26, 2026

কাঁথি পুরসভায় ব্যাপক দুর্নীতি: গ্রেফতার সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ঠিকাদার

Date:

Share post:

দুর্নীতির অভিযোগে অধিকারীদের ঘনিষ্ঠ কাঁথি পুরসভার(Kontai Municipalty) এক ঠিকাদারকে ফের গ্রেফতার করলো কাঁথি থানার পুলিশ(Police)। ধৃত ঠিকাদার রামচন্দ্র পন্ডা, কাঁথি থানার আঠিলাগড়ির বাসিন্দা৷ গত ৪ নভেম্বর কাঁথি রাঙ্গামাটি শ্মশান কেলেঙ্কারির স্টল দুর্নীতি মামলায় এই রামচন্দ্র পণ্ডাকে(Ramchandra Panda) গ্রেফতার করেছিল কাঁথি থানার পুলিশ। এবার ভূয়ো শংসাপত্র দিয়ে কাঁথি পুরসভায় ঠিকাদারি করার অভিযোগ উঠেছে সেই রামচন্দ্রের বিরুদ্ধে।

গত ২৫ ডিসেম্বর কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার শান্তনু পণ্ডার স্ত্রী কাকলি পণ্ডা কাঁথি থানায় রামচন্দ্র পন্ডার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।তদন্তে নেমে পুলিশ এই ঠিকাদারকে গ্রেফতার করে। তাকে বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। কাঁথি থানার পুলিশের পক্ষ থেকে আদালতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। কাঁথি আদালতের বিচারক রামচন্দ্রের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১১ – ২০২১ সাল পর্যন্ত কাঁথি পুরসভার পুরপ্রধান ছিলেন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী(Soumendu Adhikari)। তিনি এখন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। গ্রেফতার হওয়া রামচন্দ্র পণ্ডা, সৌমেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। সেই সময় কাঁথি পুরসভায় একাধিক ঠিকাদারির কাজ করেন রামচন্দ্র পণ্ডা। অধিকারীদের ঘনিষ্ঠ এই ঠিকাদারের বিরুদ্ধে আগেই একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। কাঁথি পুলিশের দাবি, ঠিকাদারি করতে হলে শংসাপত্র দিতে হয়। কিন্তু এই ঠিকাদার ‘ভুয়ো’ শংসাপত্র দিয়ে কাজ পেয়েছিলেন বলে অভিযোগ। আবার কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগও উঠেছে। কাঁথি থানার এক পুলিশ আধিকারিক বলেন, এই বিষয়ে রামচন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টির তদন্ত করা হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...