Saturday, April 4, 2026

উজবেকিস্তানে ১৮ শিশুর মৃ*ত্যু, কাঠগড়ায় ভারতে তৈরি কাশির সিরাপ

Date:

Share post:

ভারতীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি সিরাপ খেয়ে অন্তত ১৮ শিশুর মৃ*ত্যু হয়েছে বলে জানিয়েছে, উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তাদের দাবি, ২১ জন শিশুর মধ্যে ১৮ জন শিশু যাদের তীব্র শ্বাসতন্ত্রের সমস্যা ছিল তারা ডক-১ ম্যাক্স সিরাপটি গ্রহণ করেছিল। সেবনের পর এই ১৮জন শিশু মারা যায় বলে জানা গেছে। সর্দি এবং ফ্লুর উপসর্গ নিরাময়ে কোম্পানির ওয়েবসাইটে এটি বাজারজাত করা হয়।

সিরাপটির একটি ব্যাচে ইথিলিন গ্লাইকোল নামক উপাদান রয়েছে যা বিষাক্ত বলে মন্ত্রণালয়  জানায়। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানিয়েছে, সিরাপটি উজবেকিস্তানে কুরাম্যাক্স মেডিকেল এলএলসি দ্বারা আমদানি করা হয়েছিল।
ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই বাড়িতে ফার্মাসিস্টের পরামর্শে পিতা-মাতা শিশেুগুলোকে এই সিরাপ দেয় বলে জানা যায়। শিশুদের জন্য নির্ধারিত ডোজের চেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করা হয়েছিল।

গত অক্টোবরেও আফ্রিকার দেশ গাম্বিয়ায় কিডনি বিকল হয়ে ৭০ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হয় ভারতীয় কোম্পানি মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপের কারণেই এই সমস্যা হয়েছিল। এদিকে সম্প্রতি ভারতের ১৬টি কোম্পানির ওষুধ আমদানি নিষিদ্ধ করেছে নেপাল। সিরাপ খেয়ে শিশু মৃত্যুর অভিযোগে ডব্লিউএইচও সতর্কতা জারি করেছিল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...