Monday, April 13, 2026

বিএফসিকে সমীহ, তবে জয়ের ব‍্যাপারে আশাবাদী লাল-হলুদ কোচ

Date:

Share post:

আগামিকাল ঘরের মাঠে আইএসএল-এর পরবর্তী ‍ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। বিএফসির বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচে নামার আগে বেশ আশাবাদী লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। এই মুহূর্তে ১০ ম‍্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের থেকে এক ম‍্যাচ বেশি খেলে এক পয়েন্ট বেশি নিয়ে অষ্টম স্থানে বিএফসি। এই মরশুমে সুনিল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ইতিমধ্যে একবার হারিয়েছে ডোহার্টি-ক্লেইটনের ইস্টবেঙ্গল। তাই ফিরতি লেগে জয়ই পাখির চোখ লাল-হলুদ ব্রিগেডের।

এদিন সাংবাদিক সম্মেলনে স্টিফেন বলেন, “আমরা বেঙ্গালুরু এফসিকে হারানোর ক্ষমতা রাখি। তাঁর জন্য আমরা ইস্টবেঙ্গল সমর্থকদের পাশে চাই। কারণ তারা আমাদের ভালো খেলার উৎসাহ দেন। যদিও বেঙ্গালুরু বেশ কঠিন দল। তাদের বেস কিছু ভালো ফুটবলার রয়েছেন, তারা তিন পয়েন্টের জন্য খেলবে।”

তবে সমর্থকদের আশা দেখানোর পাশাপাশি কোচ স্টিফেন দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোটের কথাও বলেছেন। তবে কাদের চোট সেই নিয়ে কিছু বললেন লাল-হলুদ কোচ। যা চিন্তায় রাখবেই ইস্টবেঙ্গল সমর্থকদের।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...