Monday, April 13, 2026

কম্বোডিয়ার বিলাসবহুল ক্যাসিনোতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে মৃ*ত ১০, জখম ৩০

Date:

Share post:

কম্বোডিয়ার বিলাসবহুল ক্যাসিনোতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আহত কমপক্ষে ৩০। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

থাইল্যান্ড সংলগ্ন ওই হোটেলটিতে গতকাল, বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ আচমকাই আগুন লাগে। কোনও কিছু বুঝতে না পেরে হোটেলে থাকা মানুষজন প্রাণে বাঁচাতে উপর থেকে ঝাঁপ দিতে শুরু করেন। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। উদ্ধারকাজ চালাতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের।

থাইল্যান্ডের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দমকলের প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, কোনও এক অজ্ঞাত কারণে ওই ক্যাসিনো হোটেলের প্রথম তলায় আগুন লাগে। তারপর গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে সেই আগুন। কাম্বোডিয়ার অন্যতম বিলাসবহুল ক্যাসিনো হোটেলের মধ্যে একটি ওই হোটেলটি। কাম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্তে অবস্থান হোটেলটির। তাই প্রচুর মানুষ ভিড় জমান সেখানে। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে দমকল ও পুলিশ।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...