Saturday, June 20, 2026

বছর শেষে মমতার প্রকল্পের উদ্বোধনে মোদি, রাত পোহালেই তারাতলা-জোকা মেট্রোর সূচনা

Date:

Share post:

৩০ ডিসেম্বর জোড়া উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। একদিকে হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা, অন্যদিকে তারাতলা-জোকা মেট্রো রুটের উদ্বোধন। ফলে বছর শেষে প্রধানমন্ত্রীর হাত ধরে জোড়া উপহার পেতে চলেছে বাঙালি। তবে মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের রেলমন্ত্রী থাকাকালীন। নতুন বছরের ২ তারিখ থেকে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে তারাতলা-জোকা মেট্রোর দরজা। অন্যদিকে, ১ জানুয়ারি থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়তে পারবেন যাত্রীরা। ওই দুই পরিষেবার উদ্বোধনে রেলমন্ত্রকের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

উল্লেখ্য, একযুগ আগে আগে এই রুটের শিলান্য়াস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প এবার বাস্তবায়ন হতে চলেছে অনেক টালবাহানা পর।

মেট্রো সূত্রে খবর তারাতলা থেকে জোকা পর্যন্ত থাকবে ৬টি স্টেশন। এগুলি হল তারাতলা, বেহালাবাজার, বেহালা চৌরাস্তা, সখেরবাজার, ঠাকুরপুকুর ও জোকা। অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা চালু না হওয়ায় আপাতত যাত্রী নিয়ে একটি ট্রেন যাবে এবং সেটিই আবার যাত্রী নিয়ে ফিরে আসবে। এই রুটে ন্যূনতম ভাড়া হবে ৫ টাকা। তারাতলা থেকে জোকা যেতে খরচ হবে ২০ টাকা। দুটি স্টেশন য়েতে খরচ হবে ১০ টাকা। যাত্রীদের সুবিধের জন্য ৭টি এসকেলেটর, আটটি সিঁড়ি ও ৪টি লিফট থাকছে।

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...