Saturday, April 4, 2026

নাটককেও রাজনীতির হাতিয়ার করছে বিরোধীরা

Date:

Share post:

কুৎসায় এবার নাটককেও হাতিয়ার করেছে বিরোধীরা। তাদের অভিযোগ, জোর করে নাটক উৎসব বন্ধ করছে শাসকদল। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অলোক দাস। বুধবার তিনি বলেন, বেলেঘাটায় নাট্য উৎসবের নামে রাজনীতি করছে রাম-বামেরা। কিন্তু তৃণমূলের এটা সংস্কৃতি নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই শিল্প সংস্কৃতির পৃষ্টপোষক। বাংলার সংস্কৃতি গোটা বিশ্বকে পথ দেখায়। সেখানে বিরোধীরা অনর্থক বিতর্ক তৈরি করছে। অলোক বলেন, আমাদের এখানে চার-পাঁচটি মাঠ রয়েছে। ওঁরা বলুন কোথায় নাট্য উৎসব করতে চায়। আমরা ব্যবস্থা করে দেব। আসলে বিরোধীরা রাজনৈতিক প্রচার পেতেই মিথ্যাচার করে চলেছে। যেভাবে স্বাস্থ্য থেকে শুরু করে আবাস যোজনা নিয়ে মিথ্যাচার করেছে বিরোধীরা এক্ষেত্রেও তাই করছে। আগামী দিনে আমরাই নাট্য উৎসব করব। সাত-আটদিন ধরে নাট্য উৎসব চলে সুকান্ত মঞ্চে। বিভিন্ন নাট্য সংস্থা ওই উৎসবে যোগ দেয়। আসলে বিরোধীরা বাংলার সংস্কৃতি চর্চায় পেরে না ওঠায় নোংরা রাজনীতির পথ বেছে নিয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে একাধিক উৎসব হয় বাংলায়। যা দেশ ও বিদেশে বাংলার মুখকে উজ্জ্বল করে তোলে।

আরও পড়ুন:চরম নৃ*শংসতা পাকিস্তানে, প্রকাশ্যে হিন্দু মহিলার শি*রোচ্ছেদ !




Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...