Saturday, April 4, 2026

রেশন দুর্নীতির শীর্ষে যোগীর “ডাবল ইঞ্জিন” উত্তরপ্রদেশ, পিছিয়ে নেই মোদি-শাহের গুজরাতও

Date:

Share post:

দেশজুড়ে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যগুলি দুর্নীতির শীর্ষে অবস্থান করছে। খোদ কেন্দ্রীয় সরকারি রিপোর্টে সামনে এল গণবণ্টন ব্যবস্থায় দুর্নীতির এই চাঞ্চল্যকর তথ্য। যেখানে গরিবের খাদ্যশস্য বিতরণেও ব্যাপক নয়ছয়ের অভিযোগ। রেশন দুর্নীতির শীর্ষে যোগীর ডাবল ইঞ্জিন উত্তরপ্রদেশ। পিছিয়ে নেই স্বয়ং নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য গুজরাতও। “ডাবল ইঞ্জিন” মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটকের পর্যন্ত নাম রয়েছে সেই তালিকার উপরের দিকে। রিপোর্ট অনুযায়ীস গত চার বছরে মোট ৫ হাজার ৭৯৮টি রেশন দুর্নীতির অভিযোগ জমা পড়েছে কেন্দ্রের ঘরে। তার মধ্যে এক চতুর্থাংশই এসেছে যোগীরাজ্য থেকে।

বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রের খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। মন্ত্রক জানিয়েছে, দুর্নীতির পর্দাফাঁস করতে গত ৭ বছরে ২ লক্ষ ৬৫ হাজার ৬৪০টি তল্লাশি চালানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন ৪২ হাজার ২৭৪ জন।

প্রসঙ্গত, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ গরিব নাগরিককে চাল-গম দেয় কেন্দ্র। যা একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্প। রূপায়ণের দায়িত্ব রাজ্য সরকারের। রেশন দোকানের লাইসেন্স, রেশন কার্ড বণ্টন থেকে খাদ্যশস্য এফসিআইয়ের গুদাম থেকে দোকানে পৌঁছে দেওয়া—সবই তারা করে। আর সেই প্রক্রিয়াতেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই তালিকায় শীর্ষে উত্তরপ্রদেশ।

কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে জুন পর্যন্ত যোগীরাজ্য থেকে ৩০৭টি অভিযোগ জমা পড়েছে। গত চার বছরের হিসেব ধরলে সংখ্যাটি ১,৭৪৬। কেন্দ্রীয় সরকারের তথ্যই বলছে, ২০১৯ সালে সেখানে রেশন দুর্নীতির অভিযোগের সংখ্যা ছিল মাত্র ৯টি। পরের বছর তা বেড়ে হয় ৩৬। ২০২১ সালে সেটি কমে ৩৩-এ দাঁড়ায়। কিন্তু চলতি বছরের জুন মাস পর্যন্ত পাওয়া হিসেবে সেই সংখ্যা একলাফে বেড়ে হয়েছে ১১৭। তথ্য বলছে, পাহাড়প্রমাণ অভিযোগের জেরে ২০১৫ থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত গোটা দেশে ৮৬ হাজার ৭১৫টি রেশন দোকানের লাইসেন্স বাতিল, শোকজ, সাসপেন্ড করেছে কেন্দ্র।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...