Wednesday, June 24, 2026

অবশেষে ঘরের মাঠে জয় লাল-হলুদের

Date:

Share post:

অবশেষে ঘরের মাঠে জয় পেল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ২-১ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে। লাল-হলুদের হয়ে জোড়া গোল ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভার।

টানা হারের পর অবশেষে স্বস্তির জয় ইস্টবেঙ্গলে। আইএসএলে ঘরের মাঠে এবার প্রথম জয় পেল লাল-হলুদ। শুক্রবার যুবভারতীতে ইস্টবেঙ্গল ২-১ গোলে হারাল সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-কে। আগাগোড়া দাপট নিয়ে খেলে চলতি মরশুমে চতুর্থ জয় পেল স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। জোড়া গোলে ইস্টবেঙ্গলের জয়ের নায়ক ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। যার মধ্যে খেলার শেষ লগ্নে ফ্রি-কিক থেকে করলেন বিশ্বমানের জয়সূচক গোল। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এল লাল-হলুদ।

খেলার শুরু থেকে ম্যাচের রাশ ছিল ইস্টবেঙ্গলের হাতে। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্লেটন। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরে সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু। ৫৫ মিনিটে জাভি হার্নান্ডেজের গোলে খেলায় সমতায় ফেরে ব্লুজরা। কিন্তু দাপটে খেলেই জয় ছিনিয়ে নেয় ইস্টবেঙ্গল। খেলার ইনজুরি টাইমে ফ্রি-কিক থেকে অনবদ্য গোল ক্লেটনের।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...