Wednesday, June 24, 2026

আহমেদাবাদ-লাদাখে অত্যাধুনিক থ্রি-ডি প্রযুক্তি দিয়ে বাসস্থান ভারতীয় সেনার

Date:

Share post:

যুগ বদলেছে। এগিয়েছে বিজ্ঞান। উন্নতি হয়েছে প্রযুক্তির। যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীও এগিয়েছে। বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়ে ভারতীয় সেনা এবার জওয়ানদের থাকার জন্য অত্যাধুনিক প্রযুক্তির বাসস্থান তৈরি করছে।

এখন থেকে ভারতীয় সেনার পালকে যুক্ত হল থ্রি-ডি প্রিন্টেড হাউজ ডুয়েলিং ইউনিট। এই থ্রি-ডি প্রিন্টেড হাউজ হল বিপর্যয়-মোকাবিলাকারী এমন এক কাঠামো, যার মধ্যে থাকছে জোন-থ্রি আর্থকোয়েক স্পেসিফিকেশন এবং গ্রিন বিল্ডিংয়ের বাড়তি ব্যবস্থা। ভারতীয় সেনা গুজরাতের আহমেদাবাদে এরকম একটি ইউনিট আগেই শুরু করেছে। আহমেদাবাদ ক্যান্টনমেন্টের এই থ্রি ডি প্রিন্টেড হাউজ হল ভারতের সেনার পক্ষে প্রথম থ্রি ডি প্রিন্টেড হাউজ। সেনার তরফে জানানো হয়েছে, এর কৌশলের মধ্যে রয়েছে একরকমের থ্রি ডি প্রিন্টার। এতে থাকে কম্পিউটারাইজড থ্রি-ডায়মেনশনের ডিজাইন। এটা কংক্রিট স্পেশিফিকেশন ডিজাইন। এটা এই নির্মাণে স্তরে স্তরে থাকে।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, থ্রি ডি ব়্যাপিড কনস্ট্রাকশন টেকনোলজির সহায়তায় মাইকব প্রাইভেট লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই প্রযুক্তি এনেছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস (এমইএস)। এই প্রযুক্তি কাজে লাগিয়ে মাত্র ১২ সপ্তাহে ৭১ বর্গ কিলোমিটারের একটি স্পেসে এই নির্মাণ করা হয়েছে। এতে ভিত, দেওয়াল, স্ল্যাব– তৈরি করা হয়েছে সবই।

এখানে আর্মড ফোর্সেসের জওয়ানরাই থাকবে। মডার্ন ডে ব়্যাপিড কনস্ট্রাকশনের প্রতীক। আমেদাবাদের পর সম্প্রতি এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণকাজ চলছে লাদাখে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...