Saturday, April 4, 2026

গেরুয়া অসভ্যতা! কলঙ্কিত সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চে উঠলেন না মমতা

Date:

Share post:

ফের বিজেপির অসভ্যতা।সরকারি প্রকল্পের অনুষ্ঠানে ন্যাক্কারজনক পরিবেশের সৃষ্টি করল গেরুয়া বাহিনী।নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানে হাজির হয়েও ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠলেন না মূল মঞ্চে। মঞ্চের পাশেই চেয়ার বসে রইলেন তিনি।


আরও পড়ুন:মাতৃবিয়োগের কারণে মোদির বঙ্গ সফর বাতিল! বন্দে ভারতের ভার্চুয়াল উদ্বোধন


আজ, শুক্রবার রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ছাড়াও একাধিক রেল প্রকল্পের অনুষ্ঠানে হাওড়া স্টেশনে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল আনন্দ বোস সহ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব- সহ আরও অনেকে। কিন্তু মঞ্চে মমতা পৌঁছতেই গেরুয়া বাহিনীর আসল রূপ বেরিয়ে পড়ে। সরকারি প্রকল্পের উদ্বোধনে গিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই জয় শ্রী রাম স্লোগান তোলে গেরুয়া বাহিনী। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গেরুয়া বাহিনীকে হাতজোড় করে থামতে বললেও রেলমন্ত্রীর অনুরোধ রাখেনি গেরুয়া শিবির। এমনকি কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারও বিজেপি নেতা কর্মীদের চুপ করতে অনুরোধ করেন। মাইকে তিনি বলতে বাধ্য হন, ‘এটা সরকারি অনুষ্ঠান’। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চের পাশে সিঁড়ির নীচে চেয়ারে বসেন। অনুষ্ঠান শুরুর পর সেখান থেকেই তাঁর বক্তৃতা রাখেন মমতা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...