Wednesday, June 24, 2026

মাতৃবিয়োগের কারণে মোদির বঙ্গ সফর বাতিল! বন্দে ভারতের ভার্চুয়াল উদ্বোধন

Date:

Share post:

শুক্রবার সকালে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু শুক্রবার সকালেই মাতৃবিয়োগ হয়েছে প্রধানমন্ত্রীর। ১০০ বছর বয়সে মৃত্যু হয়েছে তাঁর মা হীরাবেন মোদির। তাই কলকাতা বঙ্গ সফর বাতিল করে প্রধানমন্ত্রী হাজির হয়েছেন আহমেদাবাদে। তবে সফর বাতিল হলেও বহাল থাকছে প্রধানমন্ত্রীর কর্মসূচি। প্রধানমন্ত্রী সচিবালয়ের তরফে শুক্রবার জানানো হয়েছে, ভার্চুয়াল মাধ্যমেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদি।

আরও পড়ুন:প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন, টুইটে জানালেন মোদি


শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, কলকাতায় অনেকগুলি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মোট পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথাও ছিল। কিন্তু শুক্রবার ভোরে মা হীরাবেনের প্রয়াণের খবর পেয়েই দিল্লি থেকে আমদাবাদ রওনা হন তিনি। অংশ নেন মায়ের শেষকৃত্যে।


শুক্রবার হাওড়া থেকে যাত্রা শুরু করবে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছাড়াও অনেক প্রকল্পের সূচনা করার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রীর দফতর দাবি করেছিল, শুক্রবার যে সব প্রকল্প রাজ্য পেতে চলেছে তার মোট মূল্য ৭ হাজার ৮০০ কোটি টাকারও বেশি। প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনে ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও উপস্থিত থাকার কথা ছিল। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতারও থাকার কথা। এ ছাড়াও গঙ্গা প্রবাহিত হয়েছে এমন চার রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীদের হাজির থাকার কথা।প্রধানমন্ত্রী জাতীয় গঙ্গা পরিষদের সভাপতিও। তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলে বৈঠকগুলিতে ভার্চুয়ালি হাজির থাকবেন প্রধানমন্ত্রী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...