Wednesday, June 24, 2026

প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন, টুইটে জানালেন মোদি

Date:

Share post:

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। বয়স হয়েছিল ১০০ বছর। তাঁর প্রয়াণের খবর নিজেই টুইট করে জানিয়েছেন মোদি।

আরও পড়ুন:জীবন যুদ্ধে হার না মানার নাম পেলে, নামের পাশে সোনায় মোড়া তিনটি ট্রফি

শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।’
অন্য একটি টুইটে মোদি লেখেন, ‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা। যদিও কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি। হাসপাতালে ভর্তির সঙ্গে সঙ্গেই তাঁর সঙ্গে দেখা করতে আহমেদাবাদে যান প্রধানমন্ত্রী। এরপর শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মোদি মা। ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছেছেন মোদি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...