Friday, June 26, 2026

মাঝ আকাশে আচমকা যাত্রীর মৃত্যু, কাঠমান্ডু-কলকাতা বিমানের জরুরী অবতরণ

Date:

Share post:

মাঝ আকাশে তখন বিমান। আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় তাঁর। মৃত যাত্রীর নাম মিহিরকুমার সরকার। বিমানটি নেপালের কাঠমান্ডু থেকে কলকাতায় আসছিল। এয়ার ইন্ডিয়ার AI-248 বিমানেই ছিলেন মিহিরবাবু।

কেবিন ক্রু-র মাধ্যমে খবর পৌঁছায় পাইলটের কাছে। তৎক্ষণাৎ যোগাযোগ করা হয় AIC (এয়ার ট্রাফিক কন্ট্রোল) সঙ্গে। এরপরই মেডিক্যাল গ্রাউন্ডে বিমানটির জরুরী অবতরণ করানো হয়।

জানা যাচ্ছে, বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকরা মিহিরকুমার সরকারের স্বাস্থ্য পরীক্ষার করে তাঁকে স্থানীয় হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান মিহিরবাবু যেহেতু অসুস্থ ছিলেন, বিমানে অতিরিক্ত ঝাঁকুনির কারণে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।এবং বিমানের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...