Tuesday, June 16, 2026

আত্মহ*ত্যার আগে শীজানের সঙ্গে ঝগড়া হয়েছিল তুনিশার, মেকআপ রুম থেকে উদ্ধার চিরকুট!

Date:

Share post:

অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) অস্বাভাবিক মৃ*ত্যুকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। গত শনিবার সিরিয়ালের মেকআপ রুমে আত্মহ*ত্যা করেন ২০ বছর বয়সী তুনিশা(Tunisha Sharma)। আত্মহ*ত্যায় প্ররোচনা দেওয়া ও তুনিশার (Tunisha Sharma) মায়ের অভিযোগের ভিত্তিতে প্রেমিক শীজান খানকে (Sheezan Khan) গ্রেফতার করে তদন্ত শুরু করে পুলিশ।

জানা যায়, আত্মহ*ত্যার মিনিট ১৫ আগেই শীজান ও তুনিশার মধ্যে তুমুল বিতণ্ডা হয়। এরপর শীজান ঘর থেকে বেরিয়ে যান। সেই ঘরের ওয়াশরুমেই গলায় দড়ি দিয়ে আত্মহ*ত্যা করেন তুনিশা। মৃ*ত্যুর প্রায় পাঁচদিন পর যে মেকআপরুমে আত্মহ*ত্যা করেছিলেন তুনিশা সেখান থেকে উদ্ধার হয়েছে একটি চিরকূট। ওই চিরকূটে লেখা, “আমাকে সহ-অভিনেত্রী হিসাবে পাওয়া ওর ভাগ্য।”

গত সোমবার পুলিশ হেফাজতে শীজান স্বীকার করেন যে, সে তুনিশার সঙ্গে ব্রেকআপ করেছিলেন। পাশাপাশি জানান যে, কেন তিনি এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন তিনি। ওয়ালিভ পুলিশের কাছে শীজান বলেন, “মৃত্যুর কিছুদিন আগেও একবার আত্মহত্যা চেষ্টা করেছিল তুনিশা। তখন আমিই ওকে উদ্ধার করি। তবে শ্রদ্ধা হত্যাকাণ্ডের পর আমি ভয় পেয়ে যাই। তখনই আমি এই সম্পর্কের ব্রেক আপ করি। ধর্মের কারণেই এই সিদ্ধান্ত।”

আবার বিচ্ছেদের কারণ ধর্ম বললেও পরে শীজান জানান, তাঁর সঙ্গে তুনিশার বয়সের অনেক ফারাক। সেই কারণেই ব্রেক আপ। এরপর সে বলে যে দুই পরিবারের তরফেই এই সম্পর্ক মেনে নেয়নি তাই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।এক মহিলা পুলিশ অফিসারের সামনে কান্নায় ভেঙে পড়েন শীজান খান। বর্তমানে তাঁর অন্য কোনও প্রেমিকার নেই বলেও জানান অভিনেতা।

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...