Thursday, May 14, 2026

ভার্চুয়ালি উপস্থিত মোদি, হাওড়া স্টেশনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পথচলা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের

Date:

Share post:

নির্ধারিত সময়েই বঙ্গে পথচলা শুরু করল বন্দে ভারত এক্সপ্রেস।মায়ের প্রয়াণের কারণে বঙ্গে সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আহমেদাবাদ থেকে ভার্চুয়ালি সবুজ পতাকা দেখিয়ে রাজ্যের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে রেলের সবুজ পতাকা হাতে ট্রেন যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসও।

আরও পড়ুনগেরুয়া অসভ্যতা! কলঙ্কিত সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চে উঠলেন না মমতা

শুক্রবার কলকাতায় এসে হাওড়া স্টেশনে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু শুক্রবার মৃত্যু হয় প্রধানমন্ত্রীর মায়ের।মায়ের শেষকৃত্যে আহমেদাবাদে পৌঁছন প্রধানমন্ত্রী। তাই কলকাতায় আসতে পারেননি প্রধানমন্ত্রী। মাতৃহারা প্রধানমন্ত্রী কর্তব্যে অবিচল। তাই বাতিল করেননি কোনও কর্মসূচি। সশরীরে হাজিরা দিতে না পারলেও ভার্চুয়ালি বেলা ১১টা ৪০ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেলের সবুজ পতাকা হাতে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


প্রসঙ্গত, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের ফলে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাতায়াত আরও সহজ হবে। মাত্র ৮ ঘণ্টার মধ্যে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছতে পারবেন যাত্রীরা। বন্দে ভারতের সর্বোচ্চ গতি হতে পারে প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার। তবে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে ট্রেনের গতি কতটা হবে, সেটা এখনও স্পষ্ট নয়। বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে বোলপুরে। এর পাশাপাশি মালদহ টাউন এবং বারসোই স্টেশনেও দাঁড়াবে এই এক্সপ্রেস ট্রেন। যাত্রী স্বাচ্ছন্দ্যে বিশ্বমানের ট্রেনগুলিকে টক্কর দিতে তৈরি বন্দে ভারত। ট্রেনটি পুরোটাই এসি চেয়ার কার। প্রতিটি আসন ৩৬০ ডিগ্রি ঘুরবে অর্থাৎ কোচে থাকবে রিভলবিং চেয়ার। খাওয়াদাওয়ার ব্যবস্থা রয়েছে ট্রেনের অন্দরেই।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...