ভয়াবহ গাড়ি দুর্ঘ*টনায় আহত ঋষভ পন্থ

Date:

Share post:

ভয়াবহ গাড়ি দুর্ঘ*টনায় আহত ঋষভ পন্থ। মাথায় গুরুতর চোট লাগে পন্থের। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে দুর্ঘ*টনাগ্রস্ত ঋষভের গাড়ি। দুর্ঘটনার দুমড়ে গিয়েছে ঋষভের গাড়ি। জানা যাচ্ছে, প্ল্যাস্টিক সার্জারি হতে পারে ঋষভ পন্থের।

জানা যাচ্ছে, ঋষভ পন্থ নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন। রুরকির কাছে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। এর পরেই গাড়িটিতে আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে পন্থকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু তাঁকে যেকোনও সময় দিল্লির কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সদ‍্য শেষ হয়েছে ভারত-বাংলাদেশ সিরিজ। সেই সিরিজে ছিলেন পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম‍্যাচে খেলেছেন ভারতের এই উইকেটরক্ষক ব‍্যাটার। জানা যাচ্ছে, বাংলাদেশ সফর শেষ করে বাড়ি ফিরছিলেন পন্থ। বাড়ি যাওয়ার পথেই উত্তরাখণ্ডে ঘটে এই ভয়াবহ দুর্ঘ*টনা।

আরও পড়ুন:প্রয়াত পেলে, একনজরে ফুটবল সম্রাটের কিছু অনন্য নজির

spot_img

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...