Sunday, June 14, 2026

রাম, হনুমান কি বিজেপির কপিরাইট? ফের গেরুয়া শিবিরকে তোপ উমার

Date:

Share post:

বিজেপির(BJP) রাজনীতির বুনিয়াদি বিষয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন মধ্যপ্রদেশে(Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কট্টর হিন্দুত্ববাদী নেত্রী উমা ভারতী(Uma Bharati)। গেরুয়া শিবিরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে তিনি জানালেন, “রাম, হনুমানকে ভক্তি করার কপিরাইট বিজেপির একার নাকি!”

সম্প্রতি উমা ভারতীর একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে যেখানে এক জনসভা থেকে উমাকে বলতে শোনা যায়, “আমি আপনাদের অনুরোধ করলেও আপনাদের বিজেপিকে ভোট দিতে হবে না।” এরই মাঝে এদিন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথের হনুমান মন্দির নিয়ে প্রশ্ন করা হয় উমাকে। তার উত্তরে উমা বলেন, “ভগবান রাম বা হনুমানকে ভক্তিভরে পুজো দেওয়া কি একলা বিজেপির কপিরাইট!” পাশাপাশি মধ্যপ্রদেশে মদ নিষিদ্ধ করার দাবিতেও সরব হন উমা।

উল্লেখ্য, বিজেপির নেতৃত্বের প্রতি উমার অসন্তোষ নতুন কিছু নয়। কখনও মদ বিরোধিতা আবার কখনও হিন্দুত্ববাদের রাজনীতি— বর্ষীয়ান এই রাজনীতিবিদ ইদানীং বিভিন্ন ভাবে নেতৃত্বের সঙ্গে নিজের মনোভাবের ফারাক প্রকাশ্যে তুলে ধরছেন। তাতে অস্বস্তি বাড়ছে বিজেপির। আগামী দিনে মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে উমার ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্নের মুখে বিজেপি নেতৃত্ব।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...