Wednesday, June 17, 2026

সাইবার সেলের তৎপরতা: পুলিশের জালে চিকিৎসককে ঠকানো ৬ ঠগবাজ

Date:

Share post:

সাইবার সেলের তৎপরতায় জালে ৬ ঠগবাজ। গাড়ি বিক্রির নামে চিকিৎসককে ঠকিয়ে ৬লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ধৃতদের বিরুদ্ধে। টালিগঞ্জ (Tollyganj) থানার পুলিশের হাতে গ্রেফতার ৬ প্রতারক।

ডাক্তার কনিষ্ক সরকার (Kanishka Sarkar) নিজের গাড়ি বিক্রির জন্য ক্রেতা খুঁজছিলেন। সেই সময় তাঁর সঙ্গে যোগাযোগ করেন অভিযুক্তরা। অভিযোগ, সাড়ে ৬ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট (Pay Order) দেওয়া হয় কনিষ্ককে। গত ২৩ ডিসেম্বর গাড়ি হাতবদল হয়। ২৬ ডিসেম্বর ব্যাঙ্ক মারফৎ চিকিৎসক জানতে পারেন সংশ্লিষ্ট ‘পে অর্ডার’টি ভুয়ো। টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন কনিষ্ক সরকার।

দক্ষিণ বিভাগের সাইবার সেলের সার্জেন্ট শুভঙ্কর চক্রবর্তীর (Shubhankar Chakraborty) নেতৃত্বে লাগাতার অভিযুক্তদের ফোনে নজরদারি করা হয়। সঙ্গে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে চলে তদন্তের কাজ। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিভিন্ন জায়গায় ১৪ ঘণ্টা রুদ্ধশ্বাস ‘অপারেশনে’ চালিয়ে শুক্রবার ৬ অভিযুক্ত- মিঠুন শীল, নিতাই মাইতি ওরফে রাজ, বিজন দাস, চন্দন দে, সুমিতকুমার ঘোষ এবং মহম্মদ সাহাবুদ্দিন ওরফে সমীরকে গ্রেফতার করা হয়। তদন্তকারী আধিকারিক টালিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর পাঞ্চজন্য সরকারের তত্ত্বাবধানে এই ঘটনা নিয়ে আরও তদন্ত চলছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা অতীতেও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের প্রতারণার শিকার আগেও হয়েছেন একাধিক ব্যক্তি। লোক ঠকিয়েই দিন গুজরান করছিলেন ধৃতরা। এর পিছনে আর কে বা কারা আছে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তৎপরতায় এত দ্রুত অভিযুক্তরা গ্রেফতার হওয়ায় অভিভূত চিকিৎসক।

 

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...