Wednesday, June 24, 2026

যাত্রী সুরক্ষায় বিশেষ নজর: নতুন বছরে দেশের সব প্রিমিয়াম এক্সপ্রেসেই সিসি ক্যামেরা

Date:

Share post:

বছর শেষ হতে আর মাত্র হাতে গোনা কিছু সময় বাকি। ইতিমধ্যে বর্ষশেষের আনন্দে মেতে উঠেছে দেশ। ২০২২-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৩-কে স্বাগত জানাতে রীতিমতো প্রস্তুত সমস্ত বয়সের মানুষজন। আর বছর শুরুর কিছুসময় আগেই বড় ঘোষণা ভারতীয় রেলের (Indian Railways)। যাত্রী সুরক্ষায় (Passengers Safety) এবার ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হাঁটল ভারতীয় রেল। এবার থেকে দেশের সব প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেনেই থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা (Closed Circuit Camera)। পাশাপাশি, সাধারণ এক্সপ্রেস, লোকাল বা সাধারণ প্যাসেঞ্জার ট্রেনেও সিসি ক্যামেরা বসানোর চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু করেছে রেল। জানা গিয়েছে, রেলের তরফে ইতিমধ্যে এক বেসরকারি সংস্থাকে ক্যামেরার বরাতও দেওয়া হয়েছে। মোট ৭০৫ কোটি টাকা ব্যয়ে রেলের মোট ১৫ হাজার কোচে ক্যামেরা বসানোর বরাত দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, শতাব্দী (Shatabdi), দুরন্ত (Duronto), বা রাজধানী (Rajdhani), বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মতো প্রথম সারির ট্রেনগুলি তো আছেই পাশাপাশি লোকাল অর্থাৎ EMU এবং DMU ট্রেনের প্রায় ১৪ হাজার ৩৮৭টি কোচে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। ইতিমধ্যেই বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের ২ হাজার ৯৩০টি বগিতে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। রেল সূত্রে খবর, সিসি ক্যামেরাগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। যার মাধ্যমে সহজেই প্রত্যেকের মুখ চেনা যাবে। পাশাপাশি এই ক্যামেরাগুলি হাই রেজোলিউশনের, এবং অত্যাধুনিক প্রযুক্তির। আরপিএফ আউটপোস্ট (RPF Outpost) থেকে নজরদারি চালানো হবে। অন্যদিকে, ডিভিশনাল এবং জোনাল রেলওয়ে (Zonal Railway) দফতর থেকেও ক্যামেরাগুলিতে নজরদারি চালানো হবে।

তবে শুধু সিসি ক্যামেরা নয়, ট্রেনের প্রতিটি বগিতে যাত্রীদের জন্য থাকবে দু’টি করে প্যানিক বাটনও (Panic Button)। সেই প্যানিক বাটন চাপলেই সতর্ক হয়ে যাবেন নিকটবর্তী আউটপোস্টের আরপিএফ কর্মীরা। তবে যাত্রীদের গোপনীয়তা (Privacy) যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয়, সেটাও নিশ্চিত করা হবে বলে রেলমন্ত্রক সূত্রে খবর। তবে বর্তমানে রেলের ৬০ হাজার কোচকেই সিসিটিভির আওতায় আনার প্রক্রিয়া শুরু হচ্ছে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...