Saturday, April 4, 2026

‘জয় শ্রীরাম’ রাজনীতি! দিলীপের কটাক্ষের পাল্টা ‘ফুলশয্যা’ টানলেন কুণাল

Date:

Share post:

হাওড়া স্টেশনে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম: স্লোগান দেওয়ার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। এই ইস্যুতেই শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(MamataBanerjee) কটাক্ষ করবেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ(Dilip Ghosh)। অবশ্য অবশ্য দিলীপের মন্তব্যের পাল্টা জবাব দিতেও ছাড়লেন না তৃণমূলের(TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। সবমিলিয়ে জয় শ্রীরাম ইস্যুতে শুরু হল রাজনৈতিক তরজা।

মমতাকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “কথায় কথায় তো বিধানসভায় এটা ওটা নিয়ে বিল আনেন। বাংলায় জয় শ্রীরাম স্লোগান দেওয়া যাবে না, এই মর্মে একটা বিল আনুন না দেখি!” অবশ্য দিলীপের মন্তব্যের পাল্টা দিয়ে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘রামের ভক্ত সবাই। কিন্তু স্থান-কাল-পাত্র জ্ঞান থাকা দরকার কোথায় কী বলছে!’ তাঁর কথায়, ‘তাই যদি হবে, সব জায়গায় যদি জয় শ্রীরাম বলা যাবে, তাহলে বিয়ে, ফুলশয্যা, দৈনন্দিন সমস্ত কাজের সময়ে একবার করে বলুন। তাহলে বুঝতে পারবেন কোথায় বলা যায়, কোথায় যায় না।’

উল্লেখ্য, গত শুক্রবার হাওড়ায় সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম (Jai SreeRam) স্লোগান দেওয়ায় রেলের অনুষ্ঠান মঞ্চে ওঠেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চের নীচে সিঁড়ির পাশে চেয়ার নিয়ে বসেছিলেন। সেখানে দাঁড়িয়েই ভাষণ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশ্য সরকারি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করতে বিজেপির এহেন জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্ক এই প্রথমবার নয়। ২০২১ সালের ২৩ জানুয়ারি ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে একই ঘটনা ঘটেছিল। সেবার মমতা পোডিয়ামে বক্তৃতা করতে ওঠার সময়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ জানিয়েছিলেন মাইকেই। বলেছিলেন, সরকারি অনুষ্ঠানে শিষ্টাচার শেখা উচিত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...