Thursday, May 14, 2026

বর্ষববরণে আগে কড়া নিরাপত্তার বলয়ে তিলোত্তমা কলকাতা, চলবে ড্রোন নজরদারিও

Date:

Share post:

আজ, শনিবার বর্ষশেষের রাত (New Year Eve)  উদযাপন করবে তিলোত্তমা। রাতভর চলবে উৎসব। রাজপথে(Kolkata)  নামবে উৎসবমুখর মানুষের ঢল। তাই উৎসব যেন দুঃখের কারণ না হয়, সেদিকে সতর্ক প্রশাসন। গোটা বিশ্বজুড়ে বড়দিনের উৎসবের মাঝেই আরও একটি নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা। কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই নতুন বছর (New year)। শুরু হয়ে গিয়েছে কাউন্ট-ডাউন। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে বিশ্ববাসীর মতো মেতে উঠবে বাঙালিও।

আজ, শনিবার বর্ষশেষের রাত উদযাপন করবে তিলোত্তমা। রাতভর চলবে উৎসব। রাজপথে নামবে উৎসবমুখর মানুষের ঢল। তাই উৎসব যেন দুঃখের কারণ না হয়, সেদিকে সতর্ক প্রশাসন। ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি শহরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ও পথ সুরক্ষা সুনিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করল লালবাজার। উৎসবের রাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই শহরজুড়ে বজ্রআঁটুনি।

লালবাজার সূত্রে খবর, আজ আইনশৃঙ্খলা রক্ষায় শহরজুড়ে অতিরিক্ত আড়াই হাজার পুলিশ মোতায়েন থাকবে। আগামিকাল নতুন বছরের প্রথম দিনে শহরে মোতায়েন থাকবে অতিরিক্ত ২৩০০ পুলিশ।

প্রতি বছরের মতো এবারও ক্রিসমাস ইভ এবং বড়দিনে পুলিশের মাথাব্যথা বেপরোয়া বাইক বাহিনী ও মদ্যপ গাড়িচালকরা। ওই দু’দিনে শহরজুড়ে অভব্যতা ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মোট ৫২১ জনকে। লালবাজার সূত্রে খবর, ২৪ এবং ২৫ ডিসেম্বর রাতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মোট ১৮৭টি মামলা রুজু হয়। সে কথা মাথায় রেখেই বর্ষশেষের রাতে আরও সতর্ক কলকাতা পুলিশ।

লালবাজার জানিয়েছে, বর্ষশেষের রাতে মদ্যপ অবস্থায় “জয়রাইড” রুখতে শহরজুড়ে ৯৭টি নাকা চেক পয়েন্ট তৈরি করা হয়েছে। পাশাপাশি, এই দু’দিন রাতভর শহরে টহল দেবে ৫৮টি পিসিআর ভ্যান। সঙ্গে মহিলা সুরক্ষায় থাকছে উইনার্স বাহিনীর নজরদারি। পুলিশ জানিয়েছে, নারী নিরাপত্তায় শহর জুড়ে কলকাতা পুলিশের প্রমীলা বাহিনী দু’চাকার যানে চেপে টহলদারি চালাবে। এছাড়াও মোটরসাইকেলে পেট্রলিং চলবে বলে জানিয়েছে লালবাজার।

জানা গিয়েছে, আজ রাতের জন্য শহরকে ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে। সেই ৬টি সেক্টরের দায়িত্বে থাকবেন মোট ১১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। আগামিকাল শহরকে চারটি সেক্টরে ভাগ করা হবে। সেগুলির আইনশৃঙ্খলা বজায় রাখবেন সাতজন ডিসি। লালবাজার আর‌ও জানিয়েছে, বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট অঞ্চলে থাকছে বিশেষ নজরদারি। সেখানে একটি কিউআরটি, ১১টি ওয়াচ টাওয়ার, সাতটি অ্যাম্বুলেন্স, ১৫টি পুলিস অ্যাসিস্ট্যান্স বুথ তৈরি রাখা হয়েছে। শুধু তাই নয়, এই দু’দিন পার্ক স্ট্রিট অঞ্চলে চলবে ড্রোন নজরদারি।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...