Wednesday, June 24, 2026

প্রথমদিনের মধ্যাহ্নভোজে ষোলোয়ানা বাঙালিয়ানার ছোঁয়া! বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট কার্যত শেষ

Date:

Share post:

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা হয়েছে। নতুন বছরের প্রথমদিন থেকে বন্দে ভারতে যাত্রা করতে পারবেন সাধারণ যাত্রীরা। সঙ্গে ষোলোয়ানা বাঙালি খাবারে (Bengali Food) স্বাদ।

সম্পূর্ণ বাতানুকূল (AC) পরিবেশে ৮ ঘণ্টার কম সময়েও হাওড়া থেকে এনজেপি যাওয়ার সুবর্ণ সুযোগ! রেল সূত্রে খবর, প্রথমদিনেই টিকিটের চাহিদা তুঙ্গে। বন্দে ভারত এক্সপ্রেসে এগজিকিউটিভ ক্লাসের (Executive Class)সব টিকিট নিঃশেষিত। সামান্য কিছু টিকিট পড়ে রয়েছে চেয়ার কারে (CC)।

জানা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেসে এগজিকিউটিভ ক্লাসে আসনসংখ্যা ৮৮, চেয়ার কারে ১০২৪। জানুয়ারি ১ ও ৩ তারিখ এনজেপি থেকে হাওড়া পর্যন্ত সমস্ত টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়েছে। অপরদিকে, হাওড়া থেকে এনজেপি এগজিকিউটিভ ক্লাসে কোনও টিকিট নেই। চেয়ার কারের সামান্য কিছু টিকিট রয়েছে, সেগুলিও আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো শেষ হয় যাবে। বুধবার বাদে সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে সকাল ৫টা ৫০ মিনিটে ছেড়ে এনজেপি পৌঁছে যাবে দুপুর ১টা ৫০ নাগাদ। ফিরতি পথে এনজেপি থেকে দুপুর ২টো ৫০ মিনিটে ছেড়ে হাওড়ার পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিটে।

হাইস্পিড এই বিলাসবহুল ট্রেনে খাবারও বন্দোবস্ত দারুণ। মূলত বাঙালি যাত্রীদের কথা মাথায় রেখে মধ্যাহ্নভোজে ষোলোয়ানা বাঙালিয়ানার ছোঁয়া! প্রথমদিনের মেনুতে থাকছে পোলাও, মাংস, তরকারি, পরোটা, ফ্রিশফ্রাই আর মিষ্টি দই।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...