Monday, April 6, 2026

দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে পন্থকে !

Date:

Share post:

দুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি।গুরুতর আহত অবস্থায় ভর্তি রয়েছেন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে। অর্থপেডিক এবং প্লাস্টিক সার্জেনদের কড়া নজরদারিতে রয়েছেন ঋষভ । যদিও সংকট কাটেনি এখনও। অবস্থার অবনতির আশঙ্কায় পন্থকে নিয়ে যাওয়া হতে পারে দিল্লিতে। জানা গিয়েছে, সেখানে প্লাস্টিক সার্জারি করা হবে ক্রিকেটারের। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে গোটা দেশ।

ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিডিসিএ-র ডিরেক্টর শ্যাম শর্মা জানান, দেরাদুনের ম্যাক্স হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন ঋষভ পন্থ। তবে চিকিৎসকরা তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না। প্রয়োজন পড়লে আজই এয়ারলিফট করে পন্থকে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। চোটের অবস্থা জানতে গতকালই পন্থের এমআরআই করা হয়।

এছাড়াও তাঁর মুখের প্লাস্টিক সার্জারি করা হয়েছে। শরীরের অন্য অংশেও প্লাস্টিক সার্জারি করা হবে। তার জন্য শনিবার দিল্লি নিয়ে যাওয়া হতে পারে তাঁকে।প্রসঙ্গত, গতকাল দিল্লি-দেহরাদুন হাইওয়েতে রুরকির কাছে দুর্ঘটনার কবলে পড়ে ঋষভ পন্থের গাড়ি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন ঋষভ। ঢাকা থেকে দিল্লি ফেরেন তিনি। সেখান থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফিরছিলেন। নিজেই তাঁর গাড়িটি চালাচ্ছিলেন পন্থ।

সেইসময় রুরকির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যাওয়ার আগে কোনওমতে জানলার কাচ ভেঙে বেরিয়ে আসেন পন্থ। দুর্ঘটনার সময় গাড়িতে একাই ছিলেন তিনি। এই ঘটনায় তাঁর মাথায় চোট লাগে। পিঠেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...