Saturday, June 27, 2026

Weather Update: শীতের চাদরে মুড়ল কলকাতা, নতুন বছরে কমবে ঠান্ডা !

Date:

Share post:

চড়ছে উন্মাদনার পারদ, বছর শেষ (Year Ending) আর বছর শুরুর সন্ধিক্ষণে আনন্দ উপভোগ করতে ব্যস্ত বাঙালি। তবে আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বছর শেষে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। যার জেরে সকাল থেকেই শীতের (Winter) আমেজ ফের ফিরেছে শহরের বুকে। কলকাতার (Kolkata) তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে। আপাতত দিন চার পাঁচ এই শৈত্য আমেজ বজায় থাকবে বলেই মনে করছেন হাওয়া অফিসের (Alipore Weather Department) কর্তারা।

শনিবার বছর শেষ রবিবার নতুন বছর শুরু। উইকেন্ড সেলিব্রেশন মুড শনিবার সকাল থেকেই ধরা পড়েছে শহরের রাস্তায়। ২০২২ কে বিদায় জানিয়ে ২০২৩ কে স্বাগত জানাবার মুহূর্তে শীতের আমেজ জমিয়ে দিয়েছে বর্ষবরণের আনন্দকে। শনিবার কলকাতার আকাশে সকাল থেকেই ঘন কুয়াশার দেখা মিলল। যদিও যত সময় গড়িয়েছে জাঁকিয়ে শীত অনুভূত হয়েছে। বৃষ্টির সম্ভাবনা নেই, শহরে শুষ্ক আবহাওয়া এবং শীতের আমেজ থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৮  ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৬ শতাংশ। কিন্তু রবিবার সামান্য হলেও বাড়বে তাপমাত্রা। শুধু তাই নয় পরের কয়েকদিনে মাত্র দু তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময়ে ফিরে আসতে পারে শীতের ছোট্ট স্পেল, মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। দার্জিলিং, কালিম্পং এবং সিকিমের পার্বত্য এলাকায় শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।১ জানুয়ারির সকাল থেকে ফের হাওয়া বদল হবে রাজ্যে। উত্তর-পশ্চিমের কনকনে ঠান্ডা হাওয়া আবার থমকে যাবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...