Saturday, June 13, 2026

বছর শেষে শহরে ফের দু*র্ঘটনা! বেপরোয়া গতিতে গাছে ধাক্কা, উল্টে গেল চার চাকা

Date:

Share post:

বছর শেষের সকালে ফের দুর্ঘটনার (Accident) সাক্ষী থাকতে হলো শহর কলকাতাকে (Kolkata)। সকাল থেকে কুয়াশা চাদরে ঢেকেছে মহানগরী। এর মাঝেই ময়দানের (Maidan Area) কাছে উল্টে গেল চার চাকা গাড়ি। ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা। কোনক্রমে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক এবং আরোহী। গাড়ির এয়ার ব্যাগ খুলে যাওয়ায় কোনওমতে প্রাণ রক্ষা হয় বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে গাড়িটি কোলাঘাট থেকে কলকাতায় আসছিল । চালক এবং আরোহীরা মত্ত অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সকালে যেহেতু ঘন কুয়াশা ছিল তাই সেই কারণে দৃশ্যমানতার সমস্যা তৈরি হয়েছিল ,নাকি বেপরোয়া গতির জেরে এই দুর্ঘটনা তদন্তে ময়দান থানার পুলিশ (Maidan Police Station)।

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...