Saturday, June 13, 2026

চালকের হার্ট অ্যাটাক, বছরের শেষদিনে গুজরাতে ভয়ঙ্কর পথ দু*র্ঘটনায় মৃ*ত ৯, আহত ২৮

Date:

Share post:

বছরের শেষে ভয়ঙ্কর দুর্ঘটনা গুজরাতে (Road Accident in Gujrat)। লাক্সারি বাসের সঙ্গে মুখোমুখি সং*র্ঘষ হয় অন্য একটি গাড়ির। আর তাতেই মৃ*ত্যু হয় ৯ জনের। গুরুতর আহত ২৮। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আজ, শনিবার সকালে দু*র্ঘটনাটি ঘটেছে গুজরাতের নবসারিতে (Navsari, Gujrat)।

জানা গিয়েছে, চালকের আচমকাই হার্ট অ্যাটাকের জেরে ভয়াবহ এই দুর্ঘটনা। একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফিরছিল বাসটি। জাতীয় সড়কের উপরে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন সেই বাসের চালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে একটি গাড়িতে। যার ফলে মর্মান্তিক দু*র্ঘটনা ঘটে। ওই গাড়িতে থাকা ৯ জনের মধ্যে আটজনের মৃ*ত্যু হয়েছে। হৃদরোগে আক্রাম্ত বাস চালককে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানেই মৃ*ত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, লাক্সারি বাসটি সুরাত থেকে ভালসাদের দিকে যাচ্ছিল। মোট ২৮ জন যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে ১১ জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...